জামায়াত ক্ষমতায় গেলে সব ধর্মের লোক সমান সুযোগ সুবিধা পাবে………মুহাদ্দিস রবিউল বাশার

এস,এম মোস্তাফিজুর রহমান।।সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী,কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন-শ্রীউলা ইউনিয়নের অবহেলিত গ্রামীণ সড়কগুলো মেরামত করা হবে,জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করা হবে,সমস্ত খাল উন্মুক্ত করার ব্যবস্থা করা হবে,সুপেয় পানির ব্যবস্থা করা হবে,পানি নিষ্কাশনের ব্যবস্থা সুগম করা হবে,সকল শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন উন্নয়নে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার (০৬ ডিসেম্বর) বিকাল ৩:০০ টায় শ্রীউলা ইউনিয়ন জামায়াতের আয়োজনে নাকতাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মহিলা সমাবেশ,শ্রীউলা মল্লাবাড়ি মসজিদ ও নাকতাড়া কালীবাড়ি বাজারে পৃথক দুটি পথসভা এবং নাকতলা কালীবাড়ি বাজারে অমুসলিমদের সাথে মতবিনিময়য সভায় তিনি এসব কথা বলেন।
মুহাদ্দিস রবিউল বাশার সনাতন ধর্মের লোকদেরকে উদ্দেশ্য করে বলেছেন-জামায়াত ক্ষমতায় গেলে সব ধর্মের লোক সমান সুযোগ সুবিধা পাবে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সবকিছু বন্টন করা হবে। সকল ধর্মের লোক স্বাধীনভাবে ধর্ম পালন করবে।

ইউনিয়ন আমীর মাওলানা লুৎফর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারি শাহিনুর ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডঃ আব্দুস সোবহান মুকুল,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি,চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক,সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার,
জেলা কর্ম পরিষদ সদস্য ও প্রার্থীর সহধর্মিনী মোছাঃ জয়নাব তাহেরা,উপজেলা নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুরতাজ,সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক,উপজেলা মহিলা বিভাগের সভানেত্রী শরিফা মনির,প্রভাষক দীপ্র কুমার মন্ডল প্রমুখ।
সমাবেশে বক্তারা দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলের ভোটারদের প্রতি আহ্বান জানান।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় ক্রীড়া সংশ্লিষ্টদের সন্মানে চা চক্র ও সংবর্ধনা
  • কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন—জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
  • কলারোয়ায় বিভিন্ন সড়কে তালবীজ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ সিভিল ইঞ্জিনিয়ার চয়নের
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • চিরনিদ্রায় সমাহিত হলেন হলেন বিএনপি নেতা বাচ্চুর পিতা সমাজসেবক শেখ আব্দুল আজিজ
  • নীরবেই অবসরে চলে গেলেন গুণী শিক্ষক মুজিবুর রহমান