কলারোয়ায় সাংবাদিক পুত্র সোহেলের ৮ম মৃত্যুবার্ষিকী শনিবার
কামরুল হাসান।। কলারোয়ায় সাংবাদিক পুত্র সোহেল রানার ৮ম মৃত্যুবার্ষিকী শনিবার। প্রয়াত সোহেল রানা ছিলেন উপজেলার চেড়াঘাট নিবাসী এবং কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক ও দৈনিক যশোর পত্রিকার কলারোয়া প্রতিনিধি এমএ সাজেদের একমাত্র পুত্র। ২০১৭ সালের ২৯ নভেম্বর ঢাকা হার্ট ফাউন্ডেশনে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন সোহেল রানা (২২)। সাংবাদিক এমএ সাজেদ জানান, শনিবার ৮ম মৃত্যুবার্ষিকীর দিনে কবর জিয়ারতসহ পারিবারিকভাবে প্রয়াত সোহেলের আত্মার মাগফিরাত কামনা করা হবে। এছাড়া শুক্রবার জুম্মার নামাজ শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে চেড়াঘাট সাতগম্বুজ জামে মসজিদে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংবাদিক এমএ সাজেদ তাঁর প্রয়াত সন্তানের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
কামরুল হাসান।। পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলাবিস্তারিত…
কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
কামরুল হাসান।। কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবার ভোরেবিস্তারিত…


