সাইকেলের ধাক্কায় শেষ হলো সবুর পাগলের অধ্যায়
আসাদুর রহমান: সাতক্ষীরা সদর উপজেলার ১২ নং বল্লি ইউনিয়নের বল্লি গ্রামের মোঃ সবুর হোসেন এর জানাজাআজ বাদ এশা সম্পূর্ণ হয়েছে । গতকাল ২৬ শে নভেম্বর রাত আনুমানিক ৯:০০ সময় বল্লি বাজারে সাইকেলের সাথে ধাক্কা লেগে পিচের রাস্তার উপরে পড়ে যান। মাথায় আঘাত লাগার কারণে কান ও নাক দিয়ে রক্ত ক্ষরণ হয়।
স্থানীয়রা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেলে নিয়ে যান। আজ ২৭ শে নভেম্বর সকাল ৭:৩০ খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। হাজারো মানুষের অশ্রুসিক্ত হয়ে তাঁর দাফন কাজ সম্পন্ন করেন।
এক সময়ের মেধাবী ছাত্র মোঃ সবুর হোসেন ১৯৯৭ সাল তখন ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন সেই সময় বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে সুযোগ হয় নিজের প্রতিভা দেখানোর। সবুর হোসেন তার মাথার চুলে মাধ্যমে ৫ টি প্রাইভেটকার টেনে সারা বিশ্বে ভাইরাল হন।
পরবর্তীতে মাইগ্রেন সমস্যায় রাস্তায় রাস্তায় পাগলের মত ঘুরে বেড়ায় এবং আনুমানিক ১৯৯৭ সাল থেকে নিজ বাড়ি এলাকা সাতক্ষীরা সদরের আখড়াখোলা ও বল্লী বাজার রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় এবং অত্র অঞ্চলের মানুষ সবুরকে দেখলে টাকা পয়সা দিয়ে সাহায্য করতো।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকালে সাতক্ষীরাবিস্তারিত…
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত
এসএম আব্দুল্লাহ :: কলারোয়া ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ খলিলুর রহমান(৫৬) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতবিস্তারিত…


