সাতক্ষীরার তুজলপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
এস.এম আব্দুল্লাহ ::
সাতক্ষীরায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। দুর্ঘটনা সোমবার (১০ নভেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে সাতক্ষীরা–যশোর মহাসড়কের তুজলপুর মোড় এলাকায়। নিহতের নাম মো. আব্দুল আলীম (৫০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ব্রজবাক্সা গ্রামের জিয়াউর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আলীম মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। একই সময় দ্রুতগতির একটি ট্রাক সাতক্ষীরার দিকে আসছিল। পথিমধ্যে সদর উপজেলার তুজলপুর মোড়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, সাতক্ষীরা থেকে মোটরসাইকেল যোগে ব্রজবাক্সা গ্রামের আব্দুল আলীম বাড়ি ফেরার সময় বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।
সম্পর্কিত সংবাদ
ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়িবিস্তারিত…
গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
এসএম আব্দুল্লাহ :: গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ই সেপ্টেম্বর)বিস্তারিত…


