মেহেরপুরে বিলে ডুবে ৪ স্কুল শিক্ষার্থীর মৃত্যু
ডেস্ক নিউজ :: মেহেরপুরে পদ্ম ফুল তুলতে গিয়ে বিলে ডুবে চার স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বিকেলে দিকে উপজেলা রাজনগর এলাকার মোমিনপুর বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা, চতুর্থ শ্রেণির ছাত্রী রাফিয়া, একই শ্রেণির আলিয়া এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিম। তারা সবাই দুই আপন ভাই মজিবর রহমান ও শাহারুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানায়, দুপুরে চারজন একসঙ্গে মসুরিভাজা বিলে পদ্ম তুলতে যায়। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে সন্ধ্যার আগে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনার পর গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেছবাহ উদ্দিন বলেন, এদের মধ্যে কেউ সাঁতার জানত না। বিলে একেক যায়গায় একেক রকম গভীরতা। যে কারণে তারা বুঝতে না পেরে বিলে তলিয়ে যায়। পরে তাদের খোঁজাখুজির পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যা মরদেহ উদ্ধার করে।
সম্পর্কিত সংবাদ
বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ
ডেস্ক নিউজ :: বিশ্ব মৌমাছি দিবস-২০২৬ উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিনবিস্তারিত…
নাটোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে ডুবে নুর মোহাম্মদ (১০) ও আরাফাত (১১) নামেবিস্তারিত…


