মেহজাবিন উচ্ছ্বসিত
নিউজ ডেস্ক::ছোট পর্দায় টানা কয়েক বছর কাজ করে নাটকের শীর্ষ অভিনেত্রীর তকমা অর্জন করেছিলেন মেহজাবিন চৌধুরী। ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে নানা চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন।
এরপর অবশ্য গতানুগতিক গল্প এবং নতুনদের সুযোগ দেয়ার জন্য নাটকে কাজ প্রায় বন্ধই করে দেন। মনের মতো হলে সিনেমা কিংবা ওয়েবের কাজ করবেন বলেও জানান। পাশাপাশি বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন।
এদিকে নতুন খবর হলো, মেহজাবিন এরইমধ্যে তার অভিনীত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শেষ করে ফেলেছেন। শুধু তাই নয়, ‘সাবা’ নামের এ সিনেমাটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিশিয়ালি নির্বাচিত হয়েছে। ৭ই সেপ্টেম্বর প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে প্রদর্শিত হবে ছবিটি।
ছবিটির পরিচালক মাকসুদ হোসাইন। মেহজাবিন জানালেন, তিনি ৮ই সেপ্টেম্বর ছবিটির দ্বিতীয় প্রদর্শনীটি সবার সঙ্গে উপভোগ করবেন। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত।
সম্পর্কিত সংবাদ
পানিতে ডুবে জনপ্রিয় অভিনেতা রাহুলের মৃত্যু
টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। আজ রোববার শুটিংয়ের সময় পানিতে ডুবে মৃত্যুবিস্তারিত…
ঈদের শুভেচ্ছা জানালেন শাকিব খান
দেশবাসীসহ প্রবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। শুক্রবার (২০ মার্চ) একবিস্তারিত…


