খুলনা জেলা স্কুলের শিক্ষক আলাল হুদার দাফন সম্পন্ন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামের কৃতি সন্তান খুলনা জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ও দরগাহপুর কলেজিয়েট স্কুলের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব শেখ আলাল হুদা (হুদা স্যার)-এর দাফন কাজ সম্পন্ন হয়েছে। রবিবার দ্বিতীয় জানাজা নামাজ শেষে দরগাহপুর পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
দরগাহপুর কেন্দ্রীয় জামে মসজিদে জোহর নামাজের পরে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। তিনি শনিবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু বরন করেন (ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজেউন)। ঐদিন এশা বাদ খুলনা জেলা স্কুল মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, শেখ আলাল হুদা স্যার দরগাহপুর সিদ্দীকীয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠা থেকে মৃত্যুর আগ পর্যন্ত সদস্য, দরগাহপুর কলেজিয়েট স্কুলের একাধিক বার বিদ্যুোৎসাহি সদস্য, খুলনায় দরগাহপুর জনকল্যান সমিতির প্রতিষ্ঠাতা সদস্য, দরগাহপুর জামে মসজিদের সদস্য সহ বহু প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। তার মৃত্যুতে দরগাহপুর গ্রামবাসি একজন সমাজ সেবক ও প্রতিষ্ঠান অনুরাগী ব্যাক্তিকে হারালো। তার মৃত্যুতে দরগাহপুর গ্রামবাসী শোকাহত।






সম্পর্কিত সংবাদ

  • কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না