(Untitled)

কলারোয়া ব্যুরো।। কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি কে, এম আশরাফুজ্জামান পলাশ। দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন প্রতিষ্ঠান প্রধান কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল। সহকারী শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা ও দোয়ানুষ্ঠানে বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দীক, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, দেবাশীষ সরদার, শেখ মহিরুল ইসলাম, শিক্ষার্থী তানভীর সোহেল, রিফাজ হোসেন, জেরিন তাবাচ্ছুম মেধা, প্রান্ত কর্মকার প্রমুখ। আলোচনা শেষে দিবসের তাৎপর্য তুলে শিক্ষার্থীদের মধ্য থেকে তানভীর সোহেল, জেরিন তাবাচ্ছুম মেধা ও প্রান্ত কর্মকার অসাধারণ বক্তব্য প্রদান করায় সভাপতি কে, এম আশরাফুজ্জামান পলাশ তাদের পুরষ্কৃত করেন। সেই সাথে বিদ্যালয়ের বিভিন্ন কর্মকান্ডে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষাপোকরণ তুলে দেন সভাপতি ও প্রাধন শিক্ষকসহ শিক্ষকমন্ডলী।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় ক্রীড়া সংশ্লিষ্টদের সন্মানে চা চক্র ও সংবর্ধনা
  • কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন—জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
  • কলারোয়ায় বিভিন্ন সড়কে তালবীজ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ সিভিল ইঞ্জিনিয়ার চয়নের
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • চিরনিদ্রায় সমাহিত হলেন হলেন বিএনপি নেতা বাচ্চুর পিতা সমাজসেবক শেখ আব্দুল আজিজ