পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত লাশ উদ্ধার
পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের কুল থেকে ৭০ বছর বয়সের অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল আনুমানিক ৯ টার দিকে স্থানীয় এক নৌকা চালক লাশটি উপজেলার দেবদুয়ার ধরম পীরের মাজারের পাশে কপোতাক্ষ নদের পশ্চিম কুলে দেখতে পায়। তিনি পাশে বসবাসরত আবাসনের বাসীন্দাদের লাশের খবরটি জানান। তারা সেখানে যেয়ে লাশটি সনাক্ত করার চেষ্টা করেন। কিন্তু সেটা বিবস্ত্র অবস্থায় উপড় করা অবস্থায় থাকায় তারা সনাক্ত করতে পারেনি বলে জানান। এরপর স্থানীয়রা দুপুর ১২ টার দিকে থানা পুলিশকে সংবাদ দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। পরে নৌ-পুলিশকে সংবাদ দিলে তারা এসে লাশ উত্তোলণ করেন। ঘটনাস্থলে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরী করে থানায় এনে মর্গে পাঠানোর প্রস্তুতি গ্রহণ করেন।
ওসি তদন্ত ইদ্রিসর রহমান ঘটনাস্থলে ছিলেন। এ সময় তার কাছে জানতে চাইলে তিনি বলেন, লাশটির পরিচয় পাওয়া যায়নি। তবে পাশ্ববর্তী থানা সহ বিভিন্ন স্থানে অবহিত করা হয়েছে। তার গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ
কয়রায় ১৯ পিস ইয়াবা সহ ৩ মাদক কারবারি আটক
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক কারবারিকেবিস্তারিত…
বিশ্বজয়ী হাফেজরা পেলেন প্রধানমন্ত্রীর সংবর্ধনা
গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত…


