যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৪ আরোহীর সবাই নিহত
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলের একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির চার আরোহীর সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
কোলস কাউন্টির করোনার এড শ্নিয়ার্স বলেছেন, নিহতদের মধ্যে দুজন নারী এবং দুজন পুরুষ ছিলেন। তবে তাদের আত্মীয়স্বজনের কাছ থেকে তথ্য না পাওয়া পর্যন্ত তিনি আরও বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারেননি।
জাতীয় পরিবহণ সুরক্ষা বোর্ড ই-মেইলের মাধ্যমে জানিয়েছে, সেসনা সি১৮০জি বিমানটি স্থানীয় সময় সকাল ১০টার কিছুক্ষণ পরেই ট্রিলার কাছে বিধ্বস্ত হয়।
প্রাথমিক তথ্যে দেখা গেছে, এটি বৈদ্যুতিক তারে আঘাত করেছে।
অঙ্গরাজ্যের গভর্নর জেবি প্রিটজকার সোশ্যাল মিডিয়ায় বলেছেন, কোলস কাউন্টি থেকে ভয়াবহ খবর পেয়েছি। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের কথা আমরা স্মরণে রাখছি।
সম্পর্কিত সংবাদ
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪
স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪ জনে পৌঁছেছে। এটি দেশটির স্মরণকালেরবিস্তারিত…
“আপনি বিশ্বে মুগ্ধতা ছড়ান” — বেইজিং-এ ১৮তম গ্লোবাল চাইনিজ অ্যাওয়ার্ডস-এর সমাপ্তি
বেইজিং, চীন::– ১৪ আগস্ট ২০২৬ – গত ১২ই আগস্ট সন্ধ্যায় বেইজিং-এর ফিনিক্স সেন্টারে “ইউ ব্রিংবিস্তারিত…


