কয়রায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নতুন কার্যালয়ের উদ্বোধন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাঃ লিঃ এর কয়রা শাখা এজেন্সীর নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১ টায় কয়রা সদরের পুরাতন বাসস্ট্যান্ডে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কয়রা এজেন্সির স্বত্বাধিকারী এস এম মনিরুল ইসলাম, ইউপি সদস্য আবু হাসান,
,খুলনা জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, কয়রা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মইদুল ইসলাম সানা, মেহেদী হাসান, হোমিও চিকিৎসক ডাঃ কামরুজ্জামান,এনজিও প্রতিনিধি মোস্তাক আহমেদ, আবুল কালাম আজাদ বাবলা, এস এম এ মজিদ, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য রাসেল রানা, আনারুল ইসলাম, সবুজ, মুজাহিদুল ইসলাম রিপন, আশিকুজ্জামান আশিক প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসার শিক্ষক মোঃ সাইফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ
ডেস্ক নিউজ :: বিশ্ব মৌমাছি দিবস-২০২৬ উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিনবিস্তারিত…
নাটোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে ডুবে নুর মোহাম্মদ (১০) ও আরাফাত (১১) নামেবিস্তারিত…


