প্রবীণ সাংবাদিক আনোয়ার হোসেনের সুস্থতা কামনায় কলারোয়া প্রেস ক্লাবের বিবৃতি
কামরুল হাসান।। কলারোয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রথিতযশা সাংবাদিক আনোয়ার হোসেন শারীরিকভাবে খুবই অসুস্থ। বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। প্রবীণ সাংবাদিক ও শিক্ষাবিদ আনোয়ার হোসেনের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন কলারোয়া প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ। রোববার সন্ধ্যায় তাঁর সুস্থতা কামনায় বিবৃতি দিয়েছেন কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ,
আহবায়ক কমিটির সদস্য শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, আব্দুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, আতাউর রহমান, আসাদুজ্জামান আসাদ, সাইফুল্লাহ আজাদ, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, কাজী সিরাজ, বিএম আফজাল হোসেন পলাশ, মনিরুল ইসলাম মনি, আবু রায়হান মিকাঈল, ওহিদুজ্জামান খোকা, সুজাউল হক, দেলোয়ার হোসেন প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি-আ.সালাম, সম্পাদক বাকী বিল্লাহ শাহী, সাংগঠনিক সম্পাদক আ. আলিম
কামরুল হাসান।। কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।বিস্তারিত…
কলারোয়ায় সার ও কীটনাশক প্রক্রিয়াজাত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা
কামরুল হাসান।। কলারোয়ায় আবাসিক এলাকায় অস্বাস্থ্যকর ও বিপজ্জনক পরিবেশে সার ও কীটনাশক প্রক্রিয়াজাত করার দায়েবিস্তারিত…


