কয়রায় গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা ও স্মরন সভা

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা ও স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহ আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম,অতিরিক্ত কৃষি অফিসার তরুন রায়,বীর মুক্তিযোদ্ধা এস এম গোলাম রব্বানী, ডিএম নুরুল ইসলাম, ইউআরসি মোঃ আনোয়ার হোসেন, সাংবাদিক এসএমএ রউফ, প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার, এস এম নুরুল আমিন নাহিন ছাত্র প্রতিনিধি মোঃ গোলাম রব্বানী প্রমুখ।






সম্পর্কিত সংবাদ

  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ