সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা :: সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (২৩ মার্চ) বিকালে শহরের খুলনা রোড মোড়ে আসিফ চত্বরে উক্ত ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পৌর ৯ নং ওয়ার্ড বিএনপি নেতা মো.আব্দুল আজিজ এর সভাপতিত্বে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহবায় আবুল হাসান হাদী, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়কারী আইনুল ইসলাম নান্টা, পৌর বিএনপিনেতা রাজু আহমেদ, জেলা কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন।

এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ শিবলুর রহমান, আসাদুজ্জামান খোকা, যুবদলনেতা মো. ফরিদুজ্জামান, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবু রায়হান, জেলা তাতীঁদলের সাবেক যুগ্ম আহবায়ক ফেরদৌস আলম বাবু, রেজাউল ইসলামসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুই হাজার রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা
  • ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত
  • ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ কাশেমের বিরুদ্ধে গ্রাচুইটির টাকা আত্মসাতের বিরুদ্ধে ৫ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন
  • ঝাউডাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত