আশাশুনি সরকারি কলেজে নবাগত অধ্যক্ষ নজরুল ইসলামের যোগদান
ঁ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি সরকারি কলেজে নবাগত অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম যোগদান করেছেন। বৃহস্পতিবার তাঁর যোগদান উপলক্ষে সংবর্ধনা সভা ও গার্ড অব অনার প্রদান করা হয়।
কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলে কলেজের বিএনসিসি দল নবাগত অধ্যক্ষকে গার্ড অব অনার প্রদান করেন। পরে শিক্ষক মিলনায়তনে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সদ্য সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছহিল উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নবাগত অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম। প্রভাষক জাকির হোসেন ভুট্টোর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, ভাইস প্রিন্সিপাল প্রফেসর মুনতাছির বিল্লাহ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব কুমার, ভাইস প্রিন্সিপাল প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল, ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর মোস্তাহাবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের কলেজের শিক্ষকমন্ডলী নবাগত অধ্যক্ষকে পুস্পস্তবক দিয়ে বরণ করে নেন।
« আশাশুনির গাজীপুরে মৎস্য ঘেরের বাঁধ কেটে ও মাছ লুটের অভিযোগ (পূর্ববর্তী সংবাদ)
সম্পর্কিত সংবাদ
আশাশুনি বাজারে ৫০ হাজার টাকার চোরাই কাঠ উদ্ধার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি সদর বাজারে এতিমখানার সামনে কাঠের আড়ৎ হতেবিস্তারিত…
আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা।। ১৩ লক্ষ টাকার বাগদা জব্দ
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনিতে র্যাব-৬ অভিযান পরিচালনা করে ১৩৪২ কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ী জব্দ ওবিস্তারিত…


