আশাশুনিতে কর্মী সম্মেলন  সফল করতে সদর ইউনিয়ন জামায়াতের প্রস্তুতি সভা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আগামী ২৬ ফেব্রুয়ারি আশাশুনি উপজেলা জামায়াতের বার্ষিক কর্মী সম্মেলন ও কেন্দ্রীয় নায়েবে আমীর, সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমানের আগমন সফল করতে সদর ইউনিয়ন জামায়াত প্রস্তুতি সভা করেছে। সোমবার বাদ মাগরিব উপজেলা  জামায়াত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ আব্দুল হাই এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথি ছিলেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মা‌ও‍ঃ আবু বকর সিদ্দিক, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুস সবুর, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মুর্তজা, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শহীদুল ইসলাম, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু। সভায় সদর ইউনিয়ন জামায়াতের এস এম শহীদুজ্জামান বাবলু, আবুল কাশেম সানা, মোবারক হোসেন, আব্দুল আজিজ, ওয়ার্ড সভাপতি মেম্বর সিরাজুল ইসলাম, সাবেক মেম্বার আব্দুর রহিম গাজী, সাবেক মেম্বার রফিকুল ইসলাম, হযরত আলী, নুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টাটাপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয় প্রোগ্রাম অনুষ্ঠিত
  • বজ্রপাতে নৌকা থেকে পড়ে চাকলায় এক জেলে নিখোঁজ
  • লেবাননে নিহত নাহিদুল ইসলাম কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরলেন
  • আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান