বুধহাটায় সারের দোকানে মোবাইল কোর্ট, ১০ হাজার টাকা জরিমানা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটায় অবৈধ সার মওজুদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার বিকালে বুধহাটা বাজারের বিভিন্ন সার ব্যবসায়ীর দোকানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হুসাইন। এসময় বাজারের প্রতাপ কুমার দেবনাথ (বিভাষ) এর শোভা এন্টার প্রাইজে মেয়াদ উত্তীর্ণ সার রাখার অপরাধে ভোক্তা অধিকার আইনের ৩১ ধারায় তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে বাজারের আলহাজ্ব আনোয়ার হোসেন গাজীর মেসার্স গাজী এন্টার প্রাইজে ও তাদের কয়েকটি গোডাউনে গেলে তারা দোকান ও গোডাউন বন্ধ করে লাপাত্তা হয়ে যায়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সাতক্ষীরা ৩৩ বিজিপির এডি মাসুদ রানা, নায়েব সুবেদার শামীম, উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশ, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টাটাপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয় প্রোগ্রাম অনুষ্ঠিত
  • বজ্রপাতে নৌকা থেকে পড়ে চাকলায় এক জেলে নিখোঁজ
  • লেবাননে নিহত নাহিদুল ইসলাম কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরলেন
  • আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান