আশাশুনিতে পারিবারিক মডেল পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে বসতবাড়িতে পারিবারিক মডেল পুষ্টি বাগান স্থাপন প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উপজেলা কৃষি অফিসের সামনে উপকরণ বিতরণ করা হয়।
আশাশুনির পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার উপ পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে ১৭২ জন কৃষক-কৃষাণিকে ৬ টি করে ফলের চারা (আম, পেয়ারা, কুল, বিলিম্বি, কদবেল ও মাল্টা), বীজ সংরক্ষণ পাত্র, নেট, জৈব সার, ৩ মৌসুমের জন্য ১২ প্রকার করে ৩৬ প্রকারের বীজ প্যাকেট প্রদান করা হয়।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, এসএপিপএ বিল্লাল হোসেন, এসএওবৃন্দ উপস্থিত ছিলেন।
« আশাশুনির কুল্যায় মোবাইল কোর্টে সার ব্যবসায়ীকে জরিমানা (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) আশাশুনিতে ছাত্রদলের প্রতিষ্ঠা পালন »
সম্পর্কিত সংবাদ
লেবাননে নিহত নাহিদুল ইসলাম কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরলেন
এস,এম মোস্তাফিজুর রহমান।।দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরলেন লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায়বিস্তারিত…
আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি।।আশাশুনি উপজেলা পরিষদে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদবিস্তারিত…


