চলমান শীত মৌসুমে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে দুর্গত মানুষের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি :: চলমান শীত মৌসুমে দূর্গত মানুষের  মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে  কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা ইউনিট ভবনে প্রধান অতিথি হিসেবে দুর্গতদের মাঝে কম্বল বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রদত্ত শীতবস্ত্র কম্বল বিতরণের লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে আলোচনা সাপেক্ষে সাতক্ষীরা সদরের ফিংড়ী, লাবসা, ব্রহ্মরাজপুর, ধুলিহর ইউনিয়ন, সাতক্ষীরা পৌরসভার ওয়ার্ড এবং কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে বিশেষ চাহিদা সম্পন্ন/প্রতিবন্ধী, বৃদ্ধ ও বিপদাপন্ন জনগোষ্ঠীদের বাড়ি বাড়ি গিয়ে উপকারভোগী বাছাই করে তালিকা প্রস্তুত করা ৪০০ জন দুর্গত মানুষের মাঝে এই শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ইউনিট লেভেল অফিসার মো. হাসিবুল ইসলাম সোহান, উপ-যুব প্রধান-০১ মীর মনোয়ার হোসেন, প্রোগ্রাম অফিসার মো. সাইদুর রহমান, ফাইন্যান্স অফিসার সালমান রশিদ, প্রজেক্ট ইঞ্জিনিয়ার রাসেল রানা ও সাতক্ষীরা ইউনিটের অফিস সহকারি মো. কামরুল ইসলাম প্রমূখ। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের যুব সদস্যরা উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা
  • ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত
  • ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ কাশেমের বিরুদ্ধে গ্রাচুইটির টাকা আত্মসাতের বিরুদ্ধে ৫ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন
  • ঝাউডাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত