সাংবাদিক মানিক সাহা হত্যা মামলা পুন:তদন্ত ও বিচার দাবি
খুলনা প্রতিনিধি :: খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, একুশে পদকপ্রাপ্ত ও একুশে টেলিভিশনের সাংবাদিক মানিক সাহা হত্যা মামলাটি পুন:তদন্ত ও বিচার দাবি করেছেন সাংবাদিক নেতারা।
তারা বলেছেন, হত্যা ঘটনার ২১বছরে কারা ও কেন মানিক সাহা হত্যাহলো, সেটি কেউ জানতে পারেনি। অর্থ যোগানদাতা ও গড ফাদাররা রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। ফলে সাংবাদিক হত্যা, নির্যাতন, নিপীড়ন থেমে নেই।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে সাংবাদিক মানিক সাহার ১৯তম হত্যা বার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে বক্তারা এসব দাবি জানান। দিবসটি উপলক্ষে বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের শহীদ সাংবাদিক বেদীতে খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) ও পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। পরে কেইউজে ও খুলনা প্রেসক্লাব পৃথক আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।
সম্পর্কিত সংবাদ
দাম বেড়ে অকটেনের লিটার ১৪০ টাকা, পেট্রোল ১৩৫
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্তবিস্তারিত…
খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
খেলোয়াড় জীবনে কোনো রাজনৈতিক দলের সদস্য না হতে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত…


