ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ১২ বাংলাদেশী নারী-পুরুষ
বেনাপোল প্রতিনিধি :: ভারতে কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তিন আসামিসহ ১২ বাংলাদেশী। তারা অবৈধ ভাবে দালালের মাধ্যমে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যান।
সে দেশে অবৈধ ভাবে অবস্থান অপরাধে তাদেরকে পুলিশ আটক করে কারাগারে পাঠায়।
শুক্রবার (১০ জানুয়ারী) সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। এর আগে তারা ভারতের দমদম সেন্ট্রাল কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেন।
তারা হলেন, সাতক্ষীরার আশিকুর রহমান (২৫), গাজীপুরের সুমন সরকার (৩০), নরসিংদীর ওমর ফারুক (২৫), চাঁপাইনবাবগঞ্জের মিজান শেখ (২৮), খুলনার রিয়াজুল ইসলাম (২৫), মাদারীপুরের বেলাল মোল্লা (২৮), নড়াইলের রেজিনা খাতুন (২৫), সাগার ফকির (২৮), বাগেরহাটের রবিউল হাওলাদার (২৫), মোকসেদ হাওলাদার (৩০), সাতক্ষীরার রুবেল গাজী (২৫) এবং খালিদ হাসান। এদের মধ্যে সুমন সরকার, ওমর ফারুক ও রিয়াজুল ইসলামের নামে দেশে একাধিক মামলা রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ পরিদর্শক ইব্রাহিম হোসেন জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
« আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তামিম (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) রংপুরে বিএনসিসি’র এক্স ক্যাডেটস্ মিলনমেলা-২০২৫ অনুষ্ঠিত »
সম্পর্কিত সংবাদ
কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
কয়রা (খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলার আমাদী হাট সংলগ্ন মাঠে মাসব্যাপী রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন আমাদীবিস্তারিত…
আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সহজলভ্যবিস্তারিত…


