ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ১২ বাংলাদেশী নারী-পুরুষ
বেনাপোল প্রতিনিধি :: ভারতে কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তিন আসামিসহ ১২ বাংলাদেশী। তারা অবৈধ ভাবে দালালের মাধ্যমে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যান।
সে দেশে অবৈধ ভাবে অবস্থান অপরাধে তাদেরকে পুলিশ আটক করে কারাগারে পাঠায়।
শুক্রবার (১০ জানুয়ারী) সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। এর আগে তারা ভারতের দমদম সেন্ট্রাল কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেন।
তারা হলেন, সাতক্ষীরার আশিকুর রহমান (২৫), গাজীপুরের সুমন সরকার (৩০), নরসিংদীর ওমর ফারুক (২৫), চাঁপাইনবাবগঞ্জের মিজান শেখ (২৮), খুলনার রিয়াজুল ইসলাম (২৫), মাদারীপুরের বেলাল মোল্লা (২৮), নড়াইলের রেজিনা খাতুন (২৫), সাগার ফকির (২৮), বাগেরহাটের রবিউল হাওলাদার (২৫), মোকসেদ হাওলাদার (৩০), সাতক্ষীরার রুবেল গাজী (২৫) এবং খালিদ হাসান। এদের মধ্যে সুমন সরকার, ওমর ফারুক ও রিয়াজুল ইসলামের নামে দেশে একাধিক মামলা রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ পরিদর্শক ইব্রাহিম হোসেন জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
« আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তামিম (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) রংপুরে বিএনসিসি’র এক্স ক্যাডেটস্ মিলনমেলা-২০২৫ অনুষ্ঠিত »
সম্পর্কিত সংবাদ
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত, হাসপাতালে মা-মেয়ে
নেত্রকোনার কেন্দুয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও তার পাঁচ বছর বয়সী ছেলে নিহত হয়েছেন।বিস্তারিত…
পাবনায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতাসহ নিহত ২
পাবনার সদর উপজেলায় বিএনপি নেতা ও হাট ইজারাদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯বিস্তারিত…


