বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অভিযোজন অধিকার অংশীজন সংলাপ অনুষ্ঠিত 

 

মুহাম্মদ হাফিজ ::  সাতক্ষীরায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অভিযোজন অধিকার অংশীজন সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি রিসার্চে ইউনিট(রামরু)এর আয়োজনে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
ড. তাসনিম সিদ্দিকী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান,যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জিত কুমার দাশ,কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম , সাতক্ষীরা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোঃ জুলফিকার আলী, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রামের অফিসার ফাতেমা জোহরা, জেলা সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন অফিসার সুমনা শারমিন,সিডোর নির্বাহী পরিচালক শ্যামল বিশ্বাস,পরিচালক সি আর আব্রার, রিসার্চ এসোসিয়েট মার্জিয়া ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি,সাংবাদিক ও এনজিও প্রতিনিধিবৃন্দ।
এ সময় ছবি আঁকা ও রচনা প্রতিযোগিতায় আবাদেরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী ও ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ২জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।





সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গার ওয়ারিয়ায় তুলার গোডাউনে আগুন
  • ঝাউডাঙ্গায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সিএসও’দের সাথে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
  • মহান স্বাধীনতা দিবস উপলক্ষে HTC ফাউন্ডেশনের আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ঝাউডাঙ্গায় সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান
  • সাতক্ষীরায় ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তনদের নিয়ে ঈদ পূনর্মিলনা অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ