কয়রায় ঘুগরাকাটি বাজারের সরকারি  জায়গা দখরলের চেষ্টা

কয়রা(খুলনা)প্রতিনিধি ::  খুলনার কয়রায় বাগালী ইউনিয়নের  ঘুগরাকাটি বাজারের  সরকারী জায়গা দখলের পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে ।
বাজারের ব্যবসায়ী সহ স্থানীয় জনসাধারণ  সরকারী জায়গা দখলের চেষ্টার প্রতিবাদ জানিয়ে তা বাজারের অনুকুলে ফিরিয়ে আনার জন্য খুলনা  জেলা প্রশাসক ও কয়রা উপজেলার নির্বাহী  অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে জানা যায়  কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের  ঘুগরাকাটি বাজারে সপ্তাহে ২দিন শনি ও বুধবার হাট বসে।  এই হাটে বিভিন্ন এলাকা থেকে ব্যবসাীয়রা তাদের পন্য বিক্রি করার জন্য এখানে এসে মালামাল বিক্রি করে । বাজারে জায়গা সংকুলুন না হওয়ায় চাননীর পাশে দোকানদারদের বেচাকেনার সুবিধার্তে  সরকারীভাবে ১৯৯৬ সালে ইটের সলিং বিছানোর মাধ্যমে জায়গা বৃদ্ধি করা  হয়। ঐ জায়গায় কাঁচামাল বেচাকেনা করা হতো।
সম্প্রতি বাজারের ব্যবসায়ীদের সুবির্ধাতে কাঁচামালের ব্যবসায়ীদের চান্নিতে বসার জায়গা করে দিয়ে ঐ জায়গায় হাটে পন্য সরবরাহের কাজে নিয়োজিত গাড়ির পার্কিং করার ব্যবস্থা গ্রহন করা হয়। ঐ সরকারি জায়গায় গত ৩ জানুয়ারী রাতের আধারে স্থানীয় মফিজুল গংরা বালু দিয়ে ভরাট করে দখলের চেষ্টা করছে। এমনকি রাতের আধারে ঘর নিমার্নের চেষ্টা চালাচ্ছে।
  তবে এ ব্যাপারে অভিযুক্ত মফিজুলের নিকট জানতে চাইলে তিনি বলেন, কারা কখন বালু দিয়ে জায়গা দখলের চেষ্টা করছে তা আমি জানিনাা। বাজারের জায়গায় ইটের সোলিং এ বালু দিয়ে ঢেকে দিয়ে দখলের চেষ্টার প্রতিবাদ ব্যবসায়ীরা অভিযোগ দায়ের করেছেন।
কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপুর্বকব্যবস্থা গ্রহণন করা হবে।





সম্পর্কিত সংবাদ

  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত