কেশবপরে প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ)এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন(পিটিএফ)এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৭জানুয়ারি)সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ওই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
উপজেলার ৪নং বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২জন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা নাক, কান, গলা, চর্ম, শিশু, জ্বর, জর্দি, কাশি ও ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান (পিটিএফ)। প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ.কে আজাদ ইকতিয়ার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ আলমগীর, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল।
ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা: জি.এস.কে ডালিম ও মেডিকেল অফিসার ডা: রিপন রায়। এসময় ৫ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এছাড়াও শতাধিক রোগীর রক্তের গ্রপ ও ডায়াবেটিস পরিক্ষা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, (পিটিএফ) এর ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, ডেভেলপমেন্ট ডিরেক্টর মিজানুর রহমান মায়া, মজিবুর রহমান, শাখা পরিচালক আনিছুর রহমান, পরিচালনা পরিষদ কর্মকর্তা ইসহাক আলী, সাংবাদিক পরেশ দেবনাথ, আবু বক্কার সিদ্দিক, সোহেল পারভেজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
« ভোটচোর ও গণহত্যাকারীদের বিচার করা হবে- সৈয়দপুরে শিবির সেক্রেটারী সাদ্দাম (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) খালেদা জিয়ার বিদেশ যাত্রা : ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড় »
সম্পর্কিত সংবাদ
উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার
মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবাবিস্তারিত…
বাংলাদেশি প্রেমিকাকে বিয়ে করা হলোনা চীনা যুবক
হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি সাত মাস আগে অনলাইনে একটি মিউজিক গ্রুপে পরিচয়। আলাপচারিতার একপর্যায়ে বাংলাদেশিবিস্তারিত…


