আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় আহত-৩
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি -সাতক্ষীরা সড়কে মোটর সাইকেল ও ইঞ্জিন ভ্যান (খাট বডি) দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছে। গুরুতর আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সড়কের নওয়াপাড়া চন্ডিতলা কার্লভাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বুধহাটা গ্রামের বিএনপি নেতা এস এম আবু সাইদ তার মোটর সাইকেল চালিয়ে বুধহাটা থোকে মহেশ্বরকাটি মৎস্য সেটের দিকে যাচ্ছিলেন।
সন্ধ্যা ৭ টার দিকে কার্লভাটের কাছে পৌছলে সামনের দিক থেকে আসা বিচালী ভর্তি ইঞ্জিন ভ্যান (খাট বডি) ক্রসিং করার সময় সামনে থেমে থাকা অপর একটি ইঞ্জিন ভ্যানের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে বিএনপি নেতা আবু সাইদ, তার গাড়িতে থাকা মাজহারুল ইসলাম ও শওকত হোসেন ছিটকে রাস্তায় পড়ে যায়। গুরুতর আহত আবু সাইদ ও মাজহারুলকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে হার্ড ফাউন্ডেশনে পরীক্ষার জন্য নেওয়া হয়।
সম্পর্কিত সংবাদ
আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশেবিস্তারিত…
আশাশুনির কুল্যায় মেধাভিত্তিক সংস্থার বৃত্তি প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কুল্যা মেধা ভিত্তিক সংস্থার উদ্যোগে কৃতিবিস্তারিত…


