আসিফের কবর জিয়ারত করলেন সাতক্ষীরার ডিসি-এসপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় সমন্বয়করা

দেবহাটা প্রতিনিধি :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত নর্দান ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী সাতক্ষীরার আসিফ হাসানের কবর জিয়ারত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীসহ কেন্দ্রীয় ও স্থানীয় সমন্বয়করা।

মঙ্গলবার (১৩ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় দেবহাটা উপজেলার আস্কারপুরে আসিফ হাসানের বাসভবন ও পারিবারিক কবরস্থানে যান তারা। এসময় নিহত আসিফ হাসানের কবর জিয়ারত ও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন তারা।

কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠান শেষে নিহত আসিফ হাসানের বাবা মাহমুদ আলম গাজীসহ পরিবারের সদস্যদের শান্তনা দিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আত্মোৎসর্গকারী মেধাবী আসিফ হাসানের মৃত্যুতে আমরা যেমন শোকাহত, তেমনি তার সাহসিকতায় আমরা গর্বিত। আপনি এক সন্তানকে হারিয়ে হাজারো সন্তান পেয়েছেন। এমনকি সেখানে উপস্থিত সকল ছাত্র ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রত্যেককে ‘আসিফ হাসান’ বলেও পরিবারের সামনে সম্বোধন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পাশাপাশি আসিফ হাসানের পরিবার ও তার ছোট ভাইয়ের পড়াশুনাসহ সকল সুযোগ সুবিধা প্রদানের ব্যাপারেও আশ্বাস দেন জেলা প্রশাসক।






সম্পর্কিত সংবাদ

  • জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য মনোনীত হলেন দরদির প্রতিষ্ঠাতা মামুন
  • পারুলিয়া ইউনিয়ন যুব বিভাগের ইফতার মাহফিল
  • দেবহাটায় নাইকেন কোম্পানী প্রতিনিধির সাথে সার ব্যবসায়ীদের মত বিনিময়
  • দেবহাটা প্রেসক্লাবে লাইব্রেরির উদ্বোধন
  • ভাষা সৈনিক লুৎফর সরদারের সমাধিতে শ্রদ্ধা নিবেদন
  • সন্ন্যাসীরচক ইমামুদ্দীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর
  • দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ বার্ষিক সাধারণ সভা
  • দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু