শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তুরস্ক
নিউজ ডেস্ক :: তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার স্থানীয় সময় সকালের দিকে এ ভূকম্পন অনুভূত হয়। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ১০টা ৪৬ মিনিটে মালটিয়া রাজ্যে অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল মালটিয়া শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার পূর্বের কালে জেলায়।
এএফএডি আরও জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আমাদের দল সতর্ক আছে এবং ফিল্ড স্ক্যানিং অপারেশন চলছে।এছাড়া সিরিয়ার হাসকাহ, দেইর আল-জোর এবং আলেপ্পো প্রদেশেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে।
সম্পর্কিত সংবাদ
“আপনি বিশ্বে মুগ্ধতা ছড়ান” — বেইজিং-এ ১৮তম গ্লোবাল চাইনিজ অ্যাওয়ার্ডস-এর সমাপ্তি
বেইজিং, চীন::– ১৪ আগস্ট ২০২৬ – গত ১২ই আগস্ট সন্ধ্যায় বেইজিং-এর ফিনিক্স সেন্টারে “ইউ ব্রিংবিস্তারিত…
মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার
আবাসিক এলাকা এবং বিদেশিদের বেশি উপস্থিতি রয়েছে, এমন সব স্থানে অভিযান চালিয়ে সহস্রাধিক প্রবাসীকে গ্রেপ্তারবিস্তারিত…


