আশাশুনির গোয়ালডাঙ্গায় জামায়াতের দায়িত্বশীল বৈঠক

জি এম মুজিবুর রহমান, আশাশুনি ::আশাশুনি উপজেলার বড়দলে ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকাল ৩ টায় গোয়ালডাঙ্গা মধ্যমপাড়া জামে মসজিদে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন নায়েবে আমীর আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে ও সেক্রেটারি সেকেন্দার আলীর সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মুর্তাজা।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী সেক্রেটারী এড. শহিদুল ইসলাম, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওঃ আতাউর রহমান। বৈঠকে অন্যদের মধ্যে সাবেক মেম্বার হাফেজ রুহুল আমিন, ইউনিয়ন ওলামা বিভাগ সভাপতি হাফেজ মুহিবুল্লাহ, যুবক বিভাগের সভাপতি ওমর ফারুক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাবিবুর রহমান, মাওঃ আব্দুর রহিম, মাস্টার আনারুল ইসলাম, মিজানুর রহমান, রাইসুল ইসলামসহ ৯ ওয়ার্ডের সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ওয়ার্ড ভিত্তিক মাসিক রিপোর্ট ও বাইতুলমাল পর্যালোচনা করেন এবং দুর্গাপূজায় কোন স্বার্থান্বেষী মহল অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্য সকল পূজা মন্ডপে নিরাপত্তার স্বার্থে সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব পালনে সজাগ থাকার আহ্বান জানান।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে অবঃ সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন
  • বুধহাটায় নষ্ট রাস্তা সংস্কার করলেন এড. শহিদুল
  • আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার-৮
  • বুধহাটা খেয়াঘাটে ওয়াপদা বাঁধ রক্ষায় জিও ব্যাগ আসলেও নওয়াপাড়া বাঁধ অরক্ষিত
  • আশাশুনিতে দুর্যোগের সতর্কতা, ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ক সমন্বয় সভা
  • কুড়িকাহুনিয়া-শ্রীপুরে ভিটেমাটি ফেরাতে নদী খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ উপকূলবাসীর দাবি
  • আশাশুনিতে ২৫ ব্যক্তির হাতে ২ লক্ষ ৫০ টাকার চেক তুলে দিলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে ইউএনও