মিস ইউনিভার্স হতে চান রুশ সুন্দরী

নিউজ ডেস্ক :: ৫০ জন প্রতিযোগীকে হারিয়ে মিস রাশিয়া ২০২৪ বিজয়ী হয়েছেন ভ্যালেন্টিনা আলেকসিভা। এখন তার লক্ষ্য মিস ইউনিভার্স খেতাব জেতা। যেই লক্ষ্য পূরণে নিজের সবটুকু নিংড়ে দেওয়ার অঙ্গীকার করেছেন এই ১৮ বছর বয়সি সুন্দরী।

মিস রাশিয়ার খেতাব জেতার অনুভূতির কথা জানিয়ে আলেকসিভা বলেন, ‘যখন আমি মঞ্চে গিয়েছিলাম, আমি বেশি কিছু আশা করিনি। কারণ আমি মনে করি ওই মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ। কাজেই শুধু মঞ্চ, প্রক্রিয়াটি উপভোগ করুন। সবকিছু যেভাবে হয়েছে তাতে আমি খুশি।’

উল্লেখ্য, ‘মিস রাশিয়া’ রাশিয়ার একটি জাতীয় সৌন্দর্য প্রতিযোগিতা। যেখানে জয়ীরা দুটি প্রধান সৌন্দর্য প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্সে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান।

সূত্র: যুগান্তর নিউজ

 

 






সম্পর্কিত সংবাদ

  • শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি শিবা শানু
  • ‘সিআইডি’-এর পরিচালক
  • ছেলের পরীক্ষার দিনে নিজের স্কুলজীবনে ফিরলেন চঞ্চল
  • জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন পরীমনি
  • সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন
  • অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, মানতে হবে যেসব শর্ত
  • রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী