পশ্চিম তীরেও চলছে ইসরাইলের তাণ্ডব
নিউজ ডেস্ক :: ইরান-লেবাননের পাশাপাশি আবার পশ্চিম তীরেও চলছে ইসরাইলি তাণ্ডব। তুলকারেম শরণার্থী শিবিরে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। বৃহস্পতিবার এ হামলায় শিশুসহ কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো পশ্চিম তীরে যুদ্ধবিমান দিয়ে হামলা চালাল ইসরাইল। শুক্রবার আলজাজিরার প্রতিবেদনে ওঠে আসে এ তথ্য।
যে ভবনে হামলা চালানো হয়েছে সেটি মাটির সঙ্গে একেবারে মিশে গেছে। সেখানকার হাসপাতালগুলোতে তীব্র রোগীর চাপ দেখা দিয়েছে। তুলকারেম শরণার্থী শিবিরের জন্য এটা ছিল একটি ভয়াবহ দিন।
জাতিসংঘে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর প্রধান বলেছেন, গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত দুদিনে জাতিসংঘের তিনটি স্কুলে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।
এছাড়াও এ হামলায় পশ্চিম তীরের তুলকারম শরণার্থী শিবিরে হামাসের এক শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হয়েছেন। ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তুলকারম অঞ্চলে হামাসের নেটওয়ার্কের প্রধান জাহী ইয়াসের আব্দ আল-রেজেক আউফিকে তারা হত্যা করেছে।
ফিলিস্তিন সরকার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান গণহত্যা বন্ধ করার জন্য। ফিলিস্তিনি প্রেসিডেন্সির মুখপাত্রও এই হামলার নিন্দা জানিয়েছেন।
তিনি বলেছেন, এই ধরনের হামলা কোনো পক্ষের নিরাপত্তা বা স্থিতিশীলতা আনবে না, বরং অঞ্চলকে আরও সহিংসতার দিকে ঠেলে দেবে। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বেড়ে গেছে। ইসরাইলি বাহিনীর প্রতিদিনকার অভিযানে শত শত ফিলিস্তিনি গ্রেফতার হচ্ছেন এবং নিয়মিতভাবে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে গুলিবিনিময় হচ্ছে।
আল জাজিরার সাংবাদিক নুর ওদেহ জানান, তুলকারেম শরণার্থী শিবিরে চালানো এই বিমান হামলা ছিল গত ২০ বছরের মধ্যে পশ্চিম তীরে সবচেয়ে বড় ও মারাত্মক হামলা। তিনি বলেন, দ্বিতীয় ইন্তিফাদা পর্বের হামলার দৃষ্টিতেও এটি ছিল একটি বড় ও মারাত্মক আঘাত। একটি ঘনবসতিপূর্ণ ও দরিদ্র শরণার্থী শিবিরে এ হামলা চালানো হলো।
সম্পর্কিত সংবাদ
জম্মু-কাশ্মীরে থানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ২৭
আন্তর্জাতিক ডেস্ক :: ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে জব্দ করা বিপুল বিস্ফোরক একসঙ্গে বিস্ফোরিতবিস্তারিত…
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের
আন্তর্জাতিক ডেস্ক :: সামরিক অভিযানের নামে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিনবিস্তারিত…


