বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত ১০
লূৎফর রহমান মিঠু :: ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের জগন্নাথপুর এলাকায় যাত্রীবাহী বাস ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তেলবাহী ট্যাঙ্কলরির চালক শাহাদৎ হোসেন এবং বাসের যাত্রী সানাউল্লাহ। এ সময় আহত হয়েছেন অন্তত ১০জন। আহতদের ঠাকুরগাঁও ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন। মোজাম্মেল হক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী নৈশকোচ শ্যামলী পরিবহন এবং ঢাকাগামী তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান তিনি।
সম্পর্কিত সংবাদ
প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
রাজশাহী, ০৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার : লক্ষ্ণীপুরের কমলনগরে কর্মজীবী তরুণীকে চেতনানাশক স্প্রে করে অপহরণপূর্বক সংঘবদ্ধবিস্তারিত…
সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫বিস্তারিত…


