কলারোয়ায় পানি সরবরাহ ব্যবস্থা নির্মাণ কাজের উদ্বোধন

কামরুল হাসান।। কলারোয়ায় পানি সরবরাহ ব্যবস্থা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (০৫ এপ্রিল ২০২৬) ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পপুলেশনস (ওসাপ)-এর উদ্যোগে এবং কলারোয়া পৌরসভার সহযোগিতায় ৫নং ওয়ার্ডের পাড়ুইপাড়া কমিউনিটিতে একটি পানি সরবরাহ ব্যবস্থা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন কলারোয়া উপজেলার নবাগত নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী অফিসার তুষার কান্তি দাস, সহকারী প্রকৌশলী মো. শহীদুল ইসলামসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটির বাসিন্দা এবং ওসাপ বাংলাদেশের কর্মীরা।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি আরিফুল ইসলাম বলেন, নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করার পাশাপাশি প্রকল্পের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব বজায় রাখতে সঠিক পরিচালনা ও নিয়মিত রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পাড়ুইপাড়ার জনগোষ্ঠীকে এই সুবিধা যথাযথভাবে ব্যবহার ও সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান।
তিনি ওসাপ (WSUP)বাংলাদেশকে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান।
উল্লেখ্য, এ ধরনের পানি সরবরাহ ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকার নিম্নআয়ের জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি প্রাপ্তি সহজতর হবে এবং তাদের স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও এর মতবিনিময় সভা
  • কলারোয়া সীমান্ত ২৩ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য উদ্ধার
  • কলারোয়ায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা ও সতর্কীকরণ
  • কলারোয়া প্রেস ক্লাবের ইফতার মাহফিল
  • রমজান মানুষকে অন্যায়-অবিচার থেকে বিরত রেখে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের শিক্ষা দেয়” — এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে শ্রমিকদের মতবিনিময় ও ইফতার মাহফিল
  • কলারোয়ায় দারিদ্র্য বিমোচনে ‘যাকাত শীর্ষক সেমিনার’ অনুষ্ঠিত