আশাশুনিতে গাঁজা গাছ সহ একজনকে গ্রেপ্তার-১

আশাশুনি প্রতিনিধি।।আশাশুনি থানা পুলিশ গাঁজা গাছসহ এক জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান এর নেতৃত্বে এসআই আব্দুস সালাম,এএস আই আনোয়ার হোসেন অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মাধব বাইন এর ছেলে হেমন্ত বাইন (৪৯) এর বাড়ির আঙিনায় ছোট-বড় দশটি সবুজ রঙের গাঁজা গাছ সহ তাকে গ্রেফতার করা হয়। চাষকৃত গাঁজা গাছের ওজন ৮০০গ্রাম,আনুমানিক মুল্য ১৬ হাজার টাকা। অবৈধ গাঁজা গাছ বিক্রির উদ্দেশ্যে চাষ করার অপরাধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৮(ক) ধারায় থানায় (১০)১৫/৩/২৬ নং মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে নবাগত ইউএনও সুজন দাশ গুপ্তের যোগদান
  • আশাশুনিতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান
  • আশাশুনিতে পেশাজীবি বিভাগের দায়িত্বশীল বৈঠক
  • আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দোয়া ও ইফতার মাহফিল
  • সাতক্ষীরা-৩ আসনের এমপি রবিউল বাশারের হোয়াটসঅ্যাপ হ্যাক।। টাকা দাবি করে মেসেজ
  • আশাশুনিতে যাকাত শীর্ষক সেমিনার ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
  • আশাশুনিতে নব-নির্বাচিত এমপি রবিউল বাশারের ৩ টি সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান