কলারোয়া সীমান্ত ২৩ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য উদ্ধার

কামরুল হাসান।। কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার (১৩ মার্চ) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি মারফত জানায়, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ০৮ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন উত্তর ভাদিয়ালি নামক স্থান হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত মেইন পিলার ১৩/৩ এস এর ৬ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালি নামক স্থান হতে ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় শার্টের পিস আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৯ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন তেঁতুলতলা মাঠ নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৬/৩ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন আমবাগান নামক স্থান হতে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে।
এছাড়া হিজলদি বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১৪ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বড়ালি নদীরপাড় নামক স্থান হতে ২০ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক করে।
আভিযানিক দল সর্বমোট ২২ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের চোরাচালানী পণ্য আটক করে বলে জানানো হয়। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মারফত এ উদ্ধার অভিযানের সত্যতা নিশ্চিত করেন।






সম্পর্কিত সংবাদ

  • রমজান মানুষকে অন্যায়-অবিচার থেকে বিরত রেখে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের শিক্ষা দেয়” — এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে শ্রমিকদের মতবিনিময় ও ইফতার মাহফিল
  • কলারোয়ায় দারিদ্র্য বিমোচনে ‘যাকাত শীর্ষক সেমিনার’ অনুষ্ঠিত
  • আমি এখন এই জনপদের সবার এমপি
  • কলারোয়া ট্র্যাজেডির ২৬তম বর্ষপূর্তিতে নিহতের স্মরণ
  • কলারোয়ায় ইবতেদায়ী বৃত্তিতে ট্যালেন্টপুলে মুত্তাকী, উপজেলা মেধা তালিকায় দ্বিতীয়
  • কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল