শিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু, এলাকাজুড়ে শোক
আব্দুল হাকিম, শিবপুর :: সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে শনিবার (৩১ জানুয়ারি) সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামের মৃত রজব আলীর পুত্র হাফেজ মনিরুজ্জামান(৪৫) এবং শিয়ালডাঙ্গা গ্রামের মৃত নুর ইসলামের পুত্র সবুজ হোসেন(৩৭)।
তারা ক্ষেতে পানি দেওয়ার জন্য বিদ্যুৎ লাইনে কাজ করছিল। হঠাৎ হাফেজ মনিরুজ্জামন বিদ্যুৎস্পর্শে আহত হলে তাকে সবুজ হোসেন ধরতে গেলে তারা দুজন গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনায় নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের মাতম। একই সঙ্গে এলাকাজুড়ে শোকের ছায়া বিরাজ করছে। গ্রামের সর্বস্তরের মানুষ তাদের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এদিকে, এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ ব্যবহারে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরাকে জুয়া ও মাদকমুক্ত করার দাবিতে ডিসি বরাবর ছাত্রদল নেতার খোলা চিঠি
সাতক্ষীরা নিউজ ডেস্ক :: সাতক্ষীরা জেলাকে জুয়া ও মাদকমুক্ত করার দাবিতে ডিসি বরাবর স্থানীয় একবিস্তারিত…
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিনিধি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চবিস্তারিত…


