সাতক্ষীরায় যুবদলের ৬ নেতাকর্মীর জামায়াতে যোগদান
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামিতে ০৮ নং ওয়ার্ড থেকে যুবদলের ছয়জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৪টায় ব্রহ্মরাজপুর নবী সানার মার্কেটে জামাতের নির্বাচনী অফিসে এ যুবদলের ছয়জন নেতাকর্মী যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের নমিনী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি জামায়াতের আগামী দিনের রাজনৈতিক কর্মপন্থা, সংগঠনের লক্ষ্য ও আদর্শ তুলে ধরেন। জনগণের আস্থা ও সমর্থন অর্জনের মাধ্যমে জামায়াত জনগণের দুঃখ-দুর্দশা লাঘব ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ।
অনুষ্ঠানে বিএনপি ত্যাগ করা যুবদলের ছয় নেতাকর্মী সহযোগী সদস্য ফরম পূরণ করে মুহাদ্দিস আব্দুল খালেকের হাতে তুলে দেন এবং আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। বক্তারা তাদের স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, নতুনভাবে যুক্ত হওয়া নেতাকর্মীরা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবেন।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনাবিস্তারিত…
ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়িবিস্তারিত…


