তালায় জামায়াতের লিডারশীপ শিক্ষা শিবির অনুষ্ঠিত
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা :: “মানবতার সেবা ও দেশ পরিচানায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট” এই ভিশন কে সামনে নিয়ে সাতক্ষীরার তালা উপজেলা যুব জামায়াতে ইসলামীর উদ্যোগে “যুব শক্তির অঙ্গিকার, দেশকে করবো স্বনির্ভর ” শীর্ষক দিনব্যাপি যুব লিডারশীপ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল ৮টায় তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের হলরুমে উপজেলা যুব জামায়াতের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান রেন্টুর সভাপতিত্বে ও সেক্রেটারী মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রশিক্ষণ শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য ডাঃ মাহমুদুল হক, জামায়াতের সহ-সেক্রেটারী গাজী সুজায়েত আলী, জেলা জামায়াতের সহ-সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক,জেলা জামায়াতের সহ-সেক্রেটারী মাওঃ উসমান গণি, তালা উপজেলা জামায়াতের আমির মাওঃ মফিদুল্লাহ, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী।
অন্যদিকে তালা আলিয়া মাদ্রাসার হলরুমে মহিলা জামায়াতের দিনব্যপি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে।
সম্পর্কিত সংবাদ
ইসলাম প্রতিষ্ঠায় নারীদের ভূমিকাও অপরিসীম: অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ
ডেস্ক নিউজ :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা-কলারোয়ার সংসদ সদস্য প্রার্থীবিস্তারিত…
তালা উপজেলা জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত
ডেস্ক নিউজ :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর তালা উপজেলা শাখা কর্তৃক সুজনশাহা বালিকা বিদ্যালয় মাঠে মাওলানাবিস্তারিত…


