কয়রা ছিদ্দিকিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

← Back

Thank you for your response. ✨

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার ঐতিহ্যবাহী দিনী
প্রতিষ্ঠান কয়রা সিদ্দিকীয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষায় উত্তীর্ন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট ) সকাল ১০ টায় মাদ্রাসার হল রুমে সিদ্দিকীয়া এ্যলামনাই এসোসিয়েশনের পক্ষে থেকে এই  সংবর্ধনা দেওয়া হয়। কয়রা সিদ্দিকীয়া এ্যালামন্যাই এসোসিয়েশনের সভাপতি প্রাক্তন ছাত্র মোঃ ফরহাদ হুসাইনের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ফরহাদ হোসেনের পরিচালনার এ উপলক্ষে আলোচনা সভায়
বক্তব্য রাখেন সিদ্দীকিয়া এ্যালামনাই এসোসিয়েশনের উপদেষ্টা কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ,ব,ম আব্দুল মালেক,কয়রা সিদ্দীকিয়া ফাজিল মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোস্তফা মাহবুবুল আলম,উপাধ্যক্ষ মাওঃ মানছুর আলী, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী,এল্যামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রোকেয়া খানম,সমাজ সেবক মাওঃ আঃ রশিদ,শিক্ষক রবিউল ইসলাম,মোমিনুর রহমান, এ্যালামনাই এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাস্টার শাহিনুর রহমান, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক হফেজ সালাহউদ্দীন মুকুল, সহ সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, কৃতী শিক্ষার্থী রোহান বিনতে রহমান প্রমুখ। অনুষ্ঠানে
সভাপতির বক্তব্য এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি  ফরহাদ হুসাইন বলেন, তোমাদের এই সাফল্য শুধু তোমাদের নয়,এটি পরিবার, শিক্ষক এবং সমাজের সম্মিলিত অর্জন। আগামী দিনে তোমরাই দেশ গড়ার কারিগর হবে। এ জন্য তোমাদের সার্বিক কল্যান কামনা করি। আলোচনা শেষে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ  ৩৫ জন শিক্ষার্থীদের হাতে সম্মামনা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারী, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
কয়রা,খুলনা
তাং-৪-৮-২৫ইং


(পরবর্তী সংবাদ) »



সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত
  • উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার
  • বাংলাদেশি প্রেমিকাকে বিয়ে করা হলোনা চীনা যুবক