কয়রায় জামায়াতের ইফাতার ও দোয়া মাহফিল 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা সদর ইউনিয়নের ৯নং ওর্য়াড শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৪, মার্চ) বিকাল ৫ টায়  ৬নং কয়রা বায়তুল হামদ জামে মসজিদে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওর্য়াড জামায়াতের সভাপতি মোঃ আজিজ মোল্যার সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক নুরুজ্জামান ও উপজেলা  শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাওলানা শাহাবুদ্দিন। এতে আরও বক্তব্য রাখেন জামায়াত নেতা মোঃ রজব আলী মল্লিক, মোস্তাজিবুল লস্কর, আনিসুর রহমান, মনিরুজ্জামান লস্কর, যুব নেতা আঃ রউফ প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম মাওলানা আলতাফ হুসাইন।  অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না