যৌথ বাহিনীর অভিযান: আশাশুনির সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :: বাড়িতে অবৈধ মাদক দ্রব্য রাখার অভিযোগে আশাশুনি উপজেলা পরিষদের টানা ৪ বারের নির্বাচিত সদ্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিমকে আটক করেছেন যৌথ বাহিনী। মঙ্গলবার বিকালে বাড়ির সামনে থেকে যৌথ বাহিনী তাকে আটক করেন।

পরে থানা থেকে সাবেক চেয়ারম্যান মোস্তাকিমকে নিয়ে চাপড়ার নিজ বাড়িতে অভিযান চালান হয়। অভিযানে তার বাড়ি থেকে বিদেশী ৪ বোতল মদ জব্দ করেন যৌথ বাহিনী। এদিন রাতে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং ০৬, তাং ২০/০৮/২৪।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, থানার এস আই বিশ্বজিৎ ঘোষ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং (০৬)। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল