বুধহাটায় সার ডিলারদের বিক্রয় কেন্দ্র পরিদর্শন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে বিএডিসি সার ডিলার ও কীটনাশক ডিলারদের বিক্রয় কেন্দ্র পরিদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ পরিদর্শন পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় ও উপজেলা কষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম মেসার্স গাজী ও জামিলা এন্টারপ্রাইজে প্রথমে গমন করেন। এসময় বিক্রয় কেন্দ্র ও গোডাউনের ভিতরে মওজুদকৃত সার এর পরিমান সম্পর্কে খোঁজ খবর নেন এবং কাগজপত্র পরীক্ষা করেন। তিনি নিয়ম মেনে সঠিক ভাবে সার ও কীট নাশক বিক্রয় করতে পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন।
পরে অপর সার ও কীটনাশক ডিলার বিভাষ দেব নাথের প্রতিষ্ঠান শোভা এন্টার প্রাইজে গমন করেন। বিক্রয় কেন্দ্র গোডাউনে গিয়ে সারের মজুদ, বিক্রয় মেমো ও কাগজপত্র পরীক্ষা করেন।
« আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) শার্শায় তারুণ্যের পিঠা উৎসব অনুষ্ঠিত »
সম্পর্কিত সংবাদ
আশাশুনির কুল্যায় মেধাভিত্তিক সংস্থার বৃত্তি প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কুল্যা মেধা ভিত্তিক সংস্থার উদ্যোগে কৃতিবিস্তারিত…
আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৪ আসামী গ্রেফতার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ২ জন সাজাপ্রাপ্তবিস্তারিত…


