হেফাজতে ইসলাম ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল চায়
নিউজ ডেস্ক :: অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ সোমবার এক বিবৃতিতে আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এই প্রতিবাদ জানান। তারা বলেন, শেখ মুজিব এবং হাসিনা তাদের শাসনামলে দুঃশাসন ছাড়া দেশকে আর কিছুই দেয়নি। বিশেষত হাসিনার ফ্যাসিস্ট সরকার একের পর এক গণহত্যা চালিয়েছে। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের বিভীষিকাময় গণহত্যা আমরা আজও ভুলিনি। চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনেও তারা নজিরবিহীন গণহত্যা চালিয়েছে। সীমাহীন অর্থপাচার ও লুটপাটের কবলে দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তাই আওয়ামী ফ্যাসিবাদীদেরবিস্তারিত…
হিন্দু মানেই আ. লীগ এই তকমা দূর করতে হবে : জামায়াতের আমির
নিউজ ডেস্ক :: জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জামায়াতে ইসলামীকে হিন্দুবিদ্বেষী দল হিসেবে অপপ্রচার চালানো হয়, অথচ দেশে হিন্দুসহ ভিন্নধর্মাবলম্বীদের সুরক্ষার জন্য জামায়াতে ইসলামী প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একইসাথে হিন্দুদের ব্যাপারেও দেশে একটি ধারণা প্রচলিত আছে, সেটি হলো হিন্দু মানেই মনে করা হয় আওয়ামী লীগ। সোমবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কার্যালয়ের কনফারেন্স রুমে ভিন্নধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়সভায় তিনি একথা বলেন। প্রশ্নফাঁসের মামলায় জামিন পেলেন না আবেদ আলীপ্রশ্নফাঁসের মামলায় জামিন পেলেন না আবেদ আলী তিনি বলা, জামায়াতকে যেমন হিন্দুবিরোধী অপপ্রচারবিস্তারিত…
বিএনপির ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন জানমাল রক্ষার জন্য
নিউজ ডেস্ক :: জনগণের জানমাল রক্ষায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুর আলম নিরব, সদস্য সচিব আমিনুল হক এবং উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে দলের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নেতৃত্ব ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি জনগণের নিরাপত্তা এবং জরুরি সম্পদ রক্ষার্থে কাজ করবে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই কমিটি গুলোর কার্যক্রম অব্যাহত থাকবে। প্রশ্নফাঁসের মামলায় জামিন পেলেন না আবেদ আলীপ্রশ্নফাঁসের মামলায় জামিন পেলেন না আবেদ আলী এ বিষয়ে মোহাম্মদপুর ৩১ নম্বর ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী মো. সাজেদুল হক রনির বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সমাজের সকল শ্রেণিরবিস্তারিত…
হিন্দুদের ঢাল হিসেবে ব্যবহার করছে আ.লীগ : নিতাই রায়
নিউজ ডেস্ক :: আওয়ামী লীগ হিন্দুদের একটি অংশকে ঢাল হিসেবে ব্যবহার করে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। সোমবার (১২ আগস্ট) বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আওয়ামী লীগবিরোধী হিন্দু সমাজের ‘শান্তির পথে আমরা বাংলাদেশী’র উদ্যোগে শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, টিক্কা খান, ইয়াহিয়া খান যেমন ফিরে আসেনি, শেখ হাসিনাও ফিরে আসবে না। কিন্তু হিন্দুদের একটি অংশকে ঢাল হিসেবে ব্যবহার করে পরাজিত শক্তি ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের পাতানো সাম্প্রদায়িক উসকানিতে কেউ পা দেবেন না। নিতাই রায় বলেন, এই গণ-অভ্যুত্থানে হিন্দু-মুসলিম, ছাত্র-জনতা সবাই যোগদানবিস্তারিত…
বদলে দেওয়ার অঙ্গীকারে কলারোয়ায় রংতুলি হাতে শিক্ষার্থীরা
কামরুল হাসান : রংতুলির আবিরে প্রতিবাদের ভাষা বর্ণিল রূপে ফুটে উঠেছে কলারোয়া ফুটবল ময়দানের সীমানা প্রাচীরে। এ যেনো রংতুলিতে রাঙিয়ে দেওয়ার এক নতুন লড়াই। বিশ্ববিদ্যালয়, কলেজসহ স্কুল পড়ুয়ারা দলবেঁধে রংতুলি হাতে অপরিচ্ছন্ন দেয়ালগুলোতে পরিচ্ছন্নতার প্রলেপ দিচ্ছে। তাতে ফুটিয়ে তোলা হচ্ছে নানা স্লোগানের ভাষা। ছবি এঁকে বৈষম্যবিরোধী আন্দোলন ও দেশকে বদলে দেওয়ার প্রতিশ্রুতির বাণী শোভা পাচ্ছে দেয়ালে দেয়ালে। শহর পরিচ্ছন্নতার অংশ হিসেবে তারা রঙতুলির আচড়ে রাঙিয়ে দিচ্ছে সবখানে। সোমবার (১২ আগস্ট) প্রথমবারের মতো কলারোয়া পৌরশহরের প্রাণকেন্দ্র শহীদ মিনার সংলগ্ন ফুটবল ময়দানের দেয়াল আবিরে রাঙিয়ে দিয়ে ভিন্নমাত্রার রঙতুলির যুদ্ধে অংশ নেয় পড়ুয়ারা।বিস্তারিত…
যশোরে শিশু পুত্রকে হত্যা করে বাবার আত্মহত্যা
বেনাপোল প্রতিনিধি : পারিবারিক কলহের জের ধরে যশোরে ১১ মাসের শিশু পুত্র আয়মান হোসেনকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে বাবা ইমামুল হোসেন (২৮) আত্মহত্যা করেছে। নিহত ইমামুল জেলার ঝিকরগাছা উপজেলার শরীফপুর গ্রামের আমজাদ গাজীর ছেলে। রোববার (১১ই আগস্ট) দিবাগত রাত দশটার দিকে নিজ বাড়িতে ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। স্থানীয়রা জানান, ইমামুল দীর্ঘদিন ধরে বিদেশে থাকতেন। তার স্ত্রী মমতাজ বেগম (২৩) কে তার পিতার বাড়িতে যেতে দিতেন না। বিষয়টি নিয়ে স্ত্রী মমতাজ ও ইমামুলের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে স্ত্রী জোর করেই মমতাজ এগারো মাসেরবিস্তারিত…
দেড় দশকে বিশ্বজুড়ে তরুণ বেকারত্ব কমে সর্বনিম্নে: আইএলও
বিশ্বজুড়ে তরুণদের মাঝে বেকারত্ব কমে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। এই ধারা ২০২৫ সাল নাগাদ অব্যাহত থাকতে পারে। তবে দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে এ ক্ষেত্রে পিছিয়ে পড়েছে এশিয়া। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আইএলও জানিয়েছে, ১৫ থেকে ২৪ বছর বয়সী যারা কর্মসংস্থান, শিক্ষা বা প্রশিক্ষণে (এনইইটি) নেই তাদের সংখ্যা উদ্বেগজনক। কোভিড-১৯’এর পর মহামারি থকে অর্থনৈতিক পুনরুদ্ধার বিশ্বের সব অঞ্চলে করতে পারেনি। কিছু নির্দিষ্ট অঞ্চলের যুবক এবং অনেক তরুণী অর্থনৈতিক পুনরুদ্ধারের সুবিধা দেখতে পাচ্ছেন না। আইএলও আরো জানিয়েছে, ২০২৩ সালে ৬৪ দশমিক ৯ মিলিয়নে, বিশ্বব্যাপী মোটবিস্তারিত…
কোটা আন্দোলনে নিহতদের স্মরণে সাতক্ষীরার তুজলপুরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট :: সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীসহ নিহতদের স্মরণে সাতক্ষীরার তুজলপুরে গায়েবানা জানাজা ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ আগস্ট) বিকাল ৫টায় তুজলপুর ঈদগাহ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজার নামাজ পরিচালনা করেন মাওলানা আব্দুল বারী সাহেব। তুজলপুর ছাত্র-জনতার উদ্যোগে মাওলানা নূরুল বাশারের সঞ্চালনায় আয়োজিত গায়েবানা জানাজায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা ইউনিয়নের সমন্বয়ক ও ঢাকা মেডিকেল কলেজের ছাত্র আলফাজ হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ মোখলেছুর রহমান, মোক্তাদির হাসান ও ইকরামুল কবির। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলাম, বিএনপি নেতা জামাল নাসের ডিউক, বিশিষ্ট ব্যবসায়ীবিস্তারিত…
শেরপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
শেরপুরের শ্রীবরদীতে আমন ধানের চারা রোপণ করতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার সিংগাবরনা ইউনিয়নের নবীনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মামুন মিয়া (৪০) ও সাদু মিয়া ( ৬০)। মামুন মিয়া নবীনপুর গ্রামের সিরাজুল হক ওরফে ভুড্ডুস মিয়ার ছেলে। আর সাদু মিয়া পার্শ্ববর্তী বগুলাকান্দি গ্রামের মৃত ফজল হকের ছেলে। এলাকাবাসী জানান, আজ বিকেলে কৃষক মামুন ও সাদু মিয়া মাঠে আমন ধানের চারা রোপণের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি পড়তে থাকে। একপর্যায়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান মামুন ও সাদুবিস্তারিত…
১৭ আগস্ট থেকে মেট্রোরেল চালুর সিদ্ধান্ত
আগামী ১৭ আগস্ট থেকে বন্ধ থাকা মেট্রোরেল চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার (১১ আগস্ট) এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে, শনিবার (১০ আগস্ট) ডিএমটিসিএলের একটি সূত্র গণমামাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছিল, কবে নাগাদ মেট্রো চলাচল শুরু হবে, তা অন্তর্বর্তীকালীন সরকার চূড়ান্ত করবে। দুই স্টেশন ছাড়া ১৪ স্টেশনে মেট্রোরেল যেকোনো সময় চালু করা সম্ভব। সিদ্ধান্ত পেলেই মেট্রোরেল চালু করা হবে। ডিএমটিসিএল সূত্র জানায়, মেট্রোরেলর সব ব্যবস্থাই সচল আছে। তবে দীর্ঘদিন বন্ধ থাকলে এর সব ব্যবস্থা ঠিক আছে কি না, তা দেখার জন্য পরীক্ষামূলক চালানোর আন্তর্জাতিক রীতি আছে। সে ক্ষেত্রে উচ্চপর্যায়ের অনুমতি পেলেবিস্তারিত…


