সেপ্টেম্বরে ডেঙ্গুতে ৮০ জনের মৃত্যু
নিউজ ডেস্ক :: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই ৮০ জন মারা গেছেন, যা চলতি বছর কোনো মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৫২ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ৩০ হাজার ৯৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৩ শতাংশ পুরুষ এবং ৩৭ শতাংশ নারী। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকেবিস্তারিত…
আহ্ছানিয়া মিশনের উদ্যেগে আন্তর্জাতিক রিকভারী দিবস উদযাপন
নিউজ ডেস্ক ;: বিশ্বব্যাপী সেপ্টেম্বর মাসকে আন্তর্জাতিক রিকভারী মাস বলা হয়। মাদক থেকে সুস্থ্যতাপ্রাপ্তদের অনুপ্রাণিত করতে আন্তর্জাতিকভাবে সকল দেশে এই মাসে রিকভারী মাস উদযাপন করা হয়। তারই ধারাবাহিকতায় আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে এই কেন্দ্র থেকে যে সকল মাদকনির্ভরশীল নারী চিকিৎসা নিয়ে সুস্থ আছেন সে সকল নারীদের অংশগ্রহণে আন্তর্জাতিক রিকভারী দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবসটি উদযাপন উপলক্ষে রাজধানীর শ্যামলীস্থ আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেন্দ্রে চিকিৎসারত রোগীদের তৈরি কেক কাটা ও খেলাধুলাসহ বর্ণাঢ্য নানা কর্মসূচিরবিস্তারিত…
ক্যান্সারে আক্রান্ত ফাতেমা বাঁচতে মানবিক সহায়তা কামনা
মো: আবু বক্কর সিদ্দিক ;: ক্যান্সারে আক্রান্ত কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরের ফাতেমা (৩০) বাঁচতে চায়। অল্প বয়সে তার জীবনে নেমে এলো এক ভয়ানক অন্ধকার। তার অবস্থা এখন সংকটাপন্ন। জরুরী অপারেশন সহ প্রয়োজনীয় চিকিৎসায় অন্তত ৫ লাখ টাকা প্রয়োজন তার। কিন্তু পরিবারের পক্ষে এ টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় সরকার, সমাজের বিত্তবান, প্রবাসী দানশীল ব্যক্তিদের কাছে চিকিৎসা সহায়তা কামনা করেছে তার পরিবার। ক্যান্সারে আক্রান্ত ফাতেমা খাতুন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মোঃ জিয়াদ আলীর পুত্র দিনমজুর মোঃ নুর হোসেনের স্ত্রী ও একই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মোঃবিস্তারিত…
ইউসিবির নতুন এমডি ও সিইও হলেন মোহাম্মদ মামদুদুর রশীদ
নিউজ ডেস্ক :; মোহাম্মদ মামদুদুর রশীদ সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন। আর্থিক পরিষেবা খাতে মামদুদ তিন দশকের বিপুল অভিজ্ঞতা অর্জন করেছেন। ইতোপূর্বে, তিনি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি)-র ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি ব্যাংকের ব্যবসা প্রসার, বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ এবং সার্বিক সুনাম উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্বে, এনসিসি ব্যাংক বাংলাদেশ ব্যাংক কর্তৃক সেরা প্রাথমিক ডিলার হিসাবে স্বীকৃতি এবং গ্লোবাল ব্র্যান্ড ম্যাগাজিন দ্বারা ২০২৩ সালে দ্রুত বর্ধনশীল ব্র্যান্ড হিসাবে পুরস্কৃত হওয়াসহ বেশ কয়েকটি মাইলফলক অর্জন করেছে। তাঁর কৌশলগত দিকনির্দেশনায়বিস্তারিত…
আশাশুনিতে জাতীয় কন্যা শিশু দিবস পালন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম। মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক বিল্লাল হোসেনের সঞ্চালনায় সভায় “কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল ও সাবেক মহিলা মেম্বার কল্যানী রানী প্রমুখ। প্রশিক্ষনার্থী ওবিস্তারিত…
বড়দলে মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম পুষ্টি কমিটি গঠনে সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম পুষ্টি কমিটি গঠন কল্পে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১টায় ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্পুভড নিউট্রিশন (গেইন) এর আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম এনামুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এসএসিপি গেইম প্রকল্পের কনসালটেড নিহার কুমার পরামানিক, উপজেলা কৃষি অফিসের এসএপিপিও বিল্লাল হোসেন, এলজিইডির সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আবু ইউসুফ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভিএফএ মোঃ আফাজ উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা নাজমুসবিস্তারিত…
বুধহাটায় সাবেক ইউপি সদস্য আঃ গফফারের দাফন সম্পন্ন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুর গফফার সরদার (৬৯) এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ আছর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। বুধহাটা পশ্চিম পাড়া গ্রামের মরহুম মেছের আলী সরদারের ছেলে আঃ গফফার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। অসুস্থ হয়ে পড়লে ২৮ সেপ্টেম্বর তাকে সাতক্ষীরা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯.৩০ টার দিকে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। মৃতকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যা সন্তান রেখে যান। সোমবার বাদ আছরবিস্তারিত…
বিল বকচর প্রাথমিক বিদ্যালয় দু’মাস পানিতে নিমজ্জিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি::আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে ৬৭ নং বিল বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় পানিতে নিমজ্জিত থাকায় ক্লাশ পরিচালনা কষ্টসাধ্য হয়ে উঠেছে। কোমলমতি শিশুরা হাটু পানি ঠেলে স্কুলে যেতে হিমশিম খাচ্ছে। ইউনিয়নের বিল অঞ্চলে গড়ে ওঠা গ্রামের মধ্যে অবস্থিত বিদ্যালয়টি অবহেলিত ও বঞ্চিত জনপদের শিশুদের শিক্ষার আলোয় উদভাসিত করতে ভূমিকা রেখে আসছে। কিন্তু সাম্প্রতিক সময়ে অতিবৃষ্টির কারনে এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। স্কুলে যাতয়াতের রাস্তাও হাটু পানিতে তলিয়ে গেছে। জরাজীর্ণ ভবনে কর্তৃপক্ষ ক্লাশ পরিচালনা করে আসছে। দীর্ঘদিন জরাজীর্ণ ভবনে অপসারণ করে নতুন ভবন নির্মানের দাবীর প্রেক্ষিতে উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমেবিস্তারিত…
পাইকগাছা উপজেলা পরিষদে বৃক্ষ প্রেমিক সিদ্দিকের বকুল গাছের চারা রোপন
পাইকগাছা( খুলনা )প্রতিনিধি ::পাইকগাছা উপজেলা পরিষদ চত্ত্বরে বকুল গাছের চারা রোপন করেছেন বৃক্ষ প্রেমিক সিদ্দিক গাজী (৬৭)। বৃক্ষ প্রেমিক খ্যাত সিদ্দিক গাজী উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামের মৃত বেলায়েত গাজীর ছেলে। এলাকায় সবাই তাকে বকুল সিদ্দিক নামে পরিচিত। ১৯৮৫ সাল থেকে শুরু করে অদ্যাবধি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ১২ হাজারেও বেশি বকুলের চারা রোপন করেছেন তিনি। প্রথমে তিনি বিভিন্ন নার্সারী থেকে চারা কিনে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে রোপন করতেন। এর পর ১৯৯০ সালে তিনি ১০ কাঠা জমিতে নার্সারী গড়ে তোলেন। যদিও এলাকার লোকজন নার্সারীটি নষ্ট করে দেয়। এরপর আবারও অন্যেরবিস্তারিত…
পাইকগাছায় জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভা
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি :: পাইকগাছায় জাতীয় কন্যা শিশু দিবসের শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। প্রভাষক বজলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএডিসি’র সিনিয়র সহকারী পরিচালক নাহিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, প্রেসক্লাব সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, রেশমা খাতুন, শিউলি সরদার,বিস্তারিত…


