সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

মো. হাফিজুল ইসলাম, সাতক্ষীরা:সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন, অসুস্থ ও প্রতিবন্ধী ২০ জন অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দেওয়া এ অনুদানে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকার চেক দেওয়া হয়। সোমবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরের পাওয়ার হাউস রোডের বসুন্ধরা টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে এসব চেক তুলে দেন সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। অনুদান পাওয়া ব্যক্তিদের মধ্যে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন, অসুস্থবিস্তারিত…

কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। ২৫ আগস্ট (মঙ্গলবার) বেলা ১১ টায় বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে এ সম্বর্ধনা দেয়া হয়। পরে বিদ্যালয়ের অফিস রুমে শিক্ষকদের সাথে পরিচিতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মােঃ খায়রুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির নবনির্বাচিত সভাপতি ও কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল। সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন,শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উনয়ন,শিক্ষার পরিবেশ এবং শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকদের সম্ময়নে শিক্ষাবিস্তারিত…

ঈদে মিলাদুন্নবীঃ ভালোবাসা, সুন্নাহ ও মানবতার শিক্ষা- মুহাম্মদ শামসুল ইসলাম সাদিক

ইসলাম শান্তি, সাম্য, মানবতা ও উত্তম চরিত্রের ধর্ম। মহান আল্লাহ তাআলা তাঁর প্রিয় হাবিব হজরত মুহাম্মদ (সা.)-কে সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, “আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমতস্বরূপই প্রেরণ করেছি।” (সুরা আল-আম্বিয়া: ১০৭)। তাই রাসুল (সা.)-এর আগমন মুসলিম উম্মাহর জন্য নিঃসন্দেহে এক মহিমান্বিত নিয়ামত। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তাঁর জীবন, আদর্শ ও শিক্ষা স্মরণ করার তাৎপর্য এখানেই। রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসা ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, “নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।” (সুরা আল-আহজাব: ২১)। অর্থাৎ রাসুলুল্লাহ (সা.) শুধুবিস্তারিত…

কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

কামরুল হাসান।। কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৪ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে চলমান পদক্ষেপ আরো জোরদার করা এবং শহরের যানজট, পরিচ্ছন্নতা, সড়ক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, সাবেক সদরের সম্পাদক পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, পৌর জামায়াতের আমির সহকারীবিস্তারিত…

সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় সাতক্ষীরায় আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানের উদ্যোগে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সঙ্গীতা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলে দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাবেক যুবদল সমন্বয়ক আইনুল ইসলাম নানটা, কৃষক দলের সাবেক আহ্বায়ক আহসানুলবিস্তারিত…

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবার (২৪ আগস্ট) বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় তিনি মির্জা ফখরুল ইসলামকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আন্তরিক অভিনন্দন জানান। সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিভিন্ন কার্যক্রম, আদালত পরিচালনার বিষয়াদি ও বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এসব তথ্য জানান। প্রধান বিচারপতি এ সময় রাষ্ট্রপতির কাছে অতিরিক্ত মামলা জট, প্রয়োজনীয় দক্ষ জনবলের ঘাটতি ও কাঠামোগত সংকটসহ বিচারাঙ্গনে বিদ্যমান বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এ বিষয়েবিস্তারিত…

মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

হাফিজুল ইসলাম :: বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এবং অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে শুভেচ্ছা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুভেচ্ছা মিছিলটি বের করা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেটবিস্তারিত…

বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কামরুল হাসান।। কলারোয়া বেত্রবতী হাইস্কুলে নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা ও পরিচিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার(২৩আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের অফিসকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি কে, এম আশরাফুজ্জামান পলাশ। প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল এর সঞ্চালনায় প্রথম সভায় সভাপতিকে ফুলেল শুভেচছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির অভিভাবক সদস্য শিক্ষক দিলিপ কুমার পাল, শিক্ষক প্রতিনিধি আবুবকর ছিদ্দিক। কমিটির সভা শেষে শিক্ষকমণ্ডলীদের সাথে সৌজন্য মতবিনিময় করেন কমিটির সভাপতিসহ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, মশিউর রহমান, আনারুল ইসলাম, তজিবুর রহমান, নাছরিনবিস্তারিত…

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে

ঢাকা মেট্রোপলিটন এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যেসব কর্মকর্তা ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চাঁদা না দেওয়ায় হামলার শিকার চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু চাঁদাবাজদেরই নয়, যেসব পুলিশ সদস্য এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত, তাদেরও তালিকা তৈরি করা হচ্ছে। চিকিৎসকের ওপর হামলার ঘটনারবিস্তারিত…

কলারোয়ায় প্রেসক্লাব নেতাদের সাথে নবাগত ওসির মতবিনিময়

কামরুল হাসান।। কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান রিমু প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য মতবিনিময় করেছেন। শনিবার(২২ আগস্ট) সন্ধ্যায় ওসির আহবানে কলারোয়া প্রেসক্লাবের সাংবাদিকগণ ওসির কক্ষে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় মিলিত হন। সৌজন্য মতবিনিময়কালে থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান রিমু কলারোয়ার সকল ভালো কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সেই সাথে কলারোয়ার মাদক, ইভটিজিংসহ সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা রোধে থানা পুলিশের কঠোর অবস্থান থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময়কালে সাংবাদিক নেতারা কলারোয়ার আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে ওসিকে অবহিত করেন। এসময় উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু,বিস্তারিত…