মার্চ, ২০২৫

 

সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসানের  শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সংবাদদাতা :: পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান  সচিব ও সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসানের বিরুদ্ধে অবৈধ নির্বাচন, খুন, গুমে অংশ নেওয়াসহ নানা অপকর্মের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল  ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আহত, ভুক্তভোগী পরিবার ও সচেতন সাতক্ষীরাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সেই সময় পুলিশের গুলিতে পা হারানো এস এম আহাদ, শহর আলী, আব্দুল গফুর, ফকরুল হাসান, নিহতদের পরিবারের পক্ষ থেকে খোরশেদ আলম প্রমুখ। মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, ২০১৩ থেকে ২০১৬ সালে সাতক্ষীরায় পুলিশের গুলিতে অর্ধশতাধিক জামায়াত— শিবির ওবিস্তারিত…


কয়রায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

  কয়রা(খুলনা)প্রতিনিধিঃ মিথ্যা তথ্য প্রদান করে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আক্কাছ আলী পুত্র মোঃ আজিজুল হক। রবিবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন , গত  ১ মার্চ জাকির হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছে তা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য ও ক্ষতি করার জন্য এমন মিথ্যা সংবাদ সম্মেলন করেছে। প্রকৃত ঘটনা হলো যে গত  ৫ ডিসেম্বর সমিতির সকল সদস্যের উপস্থিতিতে আমাকে সভাপতি করে ৬ সদস্য বিশিষ্ট চাঁদ আলী মৎস্যজীবিবিস্তারিত…


কয়রায় বৈষম্যবিরােধী  ছাত্র আন্দােলনের  নব নির্বাচিত নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা বৈষম্যবিরােধী ছাত্র আন্দােলনের নব নির্বাচিত নেতৃবৃন্দকে  স্বাগত  জানিয়ে  আনন্দ মিছিল  করেছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।  রবিবার ( ২ মার্চ) বেলা ১১ টায় কয়রা সদরে আনন্দ  মিছিল অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য  ২৭ ফেব্রুয়ারী খুলনা জেলা বৈষম্যবিরােধী ছাত্র আন্দােলনের আহবায়ক  তাসনিম আহমেদ  ও সদস্য সচিব সাজিদুল ইসলাম  বাপ্পি সাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে গােলাম রব্বানীকে আহবায়ক ও এসকে গালিবকে সদস্য সচিব করে ১৩৮  সদস্য বিশিষ্ট কয়রা উপজেলা বৈষম্যবিরােধী ছাত্র আন্দােলনের কমিটি ঘােষনা করা হয়।


সাতক্ষীরায় ডিপ্লোমা চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা বন্ধ করার ষড়যন্ত্র এবং অপপ্রচার বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি :: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় ডিপ্লোমা চিকিৎসা ব্যবস্থা ও ডিপ্লোমা চিকিৎসা শিক্ষা ব্যবস্থা বন্ধ করার ষড়যন্ত্র এবং ম্যাটস কারিকুলাম ও ডিপ্লোমা চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবিতে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সাতক্ষীরা জেলা বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন এ সংবাদ সম্মেলনের আয়োাজন করে। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা মোঃ শাহিনুর আলম, এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক ডা মোঃ মোজাম্মেল হোসেন, ডা এ কে এম মশিউর রহমান, খাইরুল ইসলাম মুকুল, মাসুদবিস্তারিত…


বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে এক প্লাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে : জামায়াত আমির

 নিউজ ডেস্ক  :: দেশে কোনো বৈষম্যের স্থান দেয়া হবে না’ জানিয়ে বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, ‘ক্ষুধা, দারিদ্র ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এক প্লাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে।’ রোববার রাজধানীর (মিরপুর-১৪) গ্রান্ড চাইনিজ রেস্টুরেন্টে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ঢাকা-১৫ আসনের উলামায়ে কেরাম ও ইয়াতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্ত ডা: শফিকুর রহমান বলেন, ‘আলেম ও তালেব উভয়ই সুসংবাদ প্রাপ্ত। কারণ, হাদিসে রাসূল (সা.) বর্ণিত হয়েছে- তোমাদের মধ্যে সে ব্যক্তিই উত্তম যিনি নিজে কুরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন।’ ‘আমরা আজ তাদেরবিস্তারিত…


সৈয়দপুরে ৭ম জাতীয়  ভোটার দিবস পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরেও গতকাল রবিবার (২ মার্চ) ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  বেলা ১১টায় সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে “তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে” শ্লোগানকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর- ই-আলম সিদ্দিকী। এতে স্বাগত বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল কুদ্দুস সরকার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মো.  শামসুল আলম, সাংগঠনিক সম্পাদকবিস্তারিত…


দেবহাটায় নাইকেন কোম্পানী প্রতিনিধির সাথে সার ব্যবসায়ীদের মত বিনিময়

দেবহাটা প্রতিনিধি:: দেবহাটায় নাইকেন কেমিক্যাল ল্যাবরেটরি কোম্পানীর প্রতিনিধির সাথে সার ব্যবসায়ীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ মার্চ) বিকাল ৪টায় ভাষা সৈনিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরদারের বাস ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নাইকেন কেমিক্যাল ল্যাবরেটরি কোম্পানীর নির্বাহী সহ-সভাপতি সুসুমু মিজুনো, নাইকেন কেমিক্যাল ল্যাবরেটরি কোম্পানীর নির্বাহী অফিসার ইয়োশিহিদে, ব্যবসায়ী আমিরুল হুদা রোজেন, আব্দুল মাজেদ, ভাষা সৈনিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরদারের পুত্র সমাজ সেবক আবু রাহান তিতু, সার ব্যবসায়ী গৌতম মন্ডল, আজহারুল ইসলাম প্রমুখ। মতবিনিময় কালে নাইকেন কেমিক্যালবিস্তারিত…


বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান 

শহর প্রতিনিধি:বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা বাস টার্মিনাল শাখার উদ্যোগে  ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১লা  রমজান  রোববার (২মার্চ) বিকালে সাতক্ষীরা বাস টার্মিনাল এলাকায় এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা বাস টার্মিনাল শাখার সভাপতি শেখ মোজাফফর হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ রাশেদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক আব্দুল গফফার, সংগঠনের উপদেষ্টা শহর জামায়াতের সেক্রেটারি মোঃবিস্তারিত…


আশাশুনিতে জাতীয়  ভোটার দিবস পালন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি ::  আশাশুনিতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় জাতীয় ভোটার দিবস উদযাপন কমিটি এ কর্মসূচির আয়োজন করে। উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় নির্বাচনের অফিসের সামনে র ্যালীর শুভ উদ্বোধন করেন। র ্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও কৃষ্ণা রায়ের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলী সোহাল জুয়েলের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নোমান হোসেন, সহকারী প্রোগ্রার আক্তার ফারুক বিল্লাল, মহিলাবিস্তারিত…


কুল্যা টু দরগাহপুর সড়কে পথচারী ও বসবাসকারীদের চরম দুরাবস্থা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার কুল্যা টু দরগাহপুর সড়কে ঠিকাদারের গাফিলতিতে চরম দুর্গতিতে পড়েছে পথচারী ও এলাকার মানুষ। খুলনার মেসার্স এসআর ট্রেডার্স সড়কের কাজটি পায়। কাজ শুরুর পর থেকে অনিয়ম দুর্নীতির আশ্রয় নেওয়া হলে এলাকার মানুষ ফুসে ওঠে। তখন ঠিকার নিজেকে তৎকালীন প্রধানমন্ত্রীর ভাইপো পরিচয় দিয়ে ক্ষমতার দাপট দেখাতে থাকেন। কখনো অস্ত্র দেখানো, কখনো প্রকাশ্য হুমকী ও চুড়ান্ত আস্ফালন করে রাম রাজত্ব কায়েমের চেষ্টা করেন। ফলে ভয়ে এলাকার মানুষতো পড়ে থাক প্রশাসন পর্যন্ত থমকে যেতে দেখা গেছে। যার ফলশ্রুতিতে ইচ্ছেমত কাজ চলেছে সড়কে। প্রায় দু’ বছর আগেবিস্তারিত…