রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

 

সাতক্ষীরায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা  অনুষ্ঠিত  

নিজস্ব প্রতিনিধি :: তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা সাতক্ষীরা শাখায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পক্ষ এর ক্রীড়া প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারী) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর ও ব্রাঞ্চ চেয়ারম্যান আ খ ম মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর  আবুল হাশেম। তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা সাতক্ষীরা শাখা প্রধান মাহবুব আল মিসবাহ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন ঢাকার ডিরেক্টর এম.এম. রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজেরবিস্তারিত…


কয়রায় জমি দখলে নিতে বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগে আদালতে মামলা 

কয়রা(খুলনা)প্রতিনিধি :: খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের জলিল উদ্দীন গাজীর পুত্র মনিরুল ইসলাম গংদের জমি দখল নিতে বাড়ীতে হামলা ভাঙচুর লুটপাট করে তাদেরকে মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে । প্রতিকার চেয়েভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ভ্যান চালক মনিরুল  গত ১৩ ফেরুয়ারী কয়রার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে  মামলা দায়ের করেছেন।  মামলার অভিযোগে জানা গেছে,  উপজেলার মাথাভাঙ্গা মৌজার ২৬ নং এস এ খতিয়ান ও চলমান বি আর এস ৫৫ নং খতিয়ানে আলী সরদারের নামে চুড়ান্তভারে রেকড প্রকাশিত হয়। তাদের ওয়ারেশদের কাছ থেকে রেজিঃ কোবলায় মনিরুল ইসলাম জমি  ক্রয়বিস্তারিত…


সাংবাদিকরা জাতির জাগ্রত বিবেক: উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল

ডেস্ক নিউজ :: অনলাইন নিউজ পোর্টাল “কলারোয়া প্রতিদিন” এর উদ্যোগে দিন ব্যাপি সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) বেলা ১১টায় সাতক্ষীরা মোজাফ্ফর গাডেনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, সাংবাদিকরা জাতির জাগ্রত বিবেক। আর সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই সৎ ও নির্ভীক সাংবাদিকতা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনে। কলারোয়া প্রতিদিন’র সম্পাদক ও প্রকাশক আসাদুজ্জামান ফারুকীর সভাপতিত্বে ও সাংবাদিক আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী প্রভাষকবিস্তারিত…