শনিবার, ফেব্রুয়ারি ১, ২০২৫
শ্যামনগরের গাবুরার মেঘা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রি পরিষদ সচিব।
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরের গাবুরার মেঘা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রি পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ। শুক্রবার বিকাল ৪ টায় গাবুরার জেলেখালীতে পানি উন্নয়ন বোর্ডের টেকসই বেড়িবাঁধ কার্যক্রম পরিদর্শন করে ড. শেখ আব্দুর রশিদ বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মিত হলে নদী ভাঙ্গন থেকে গাবুরাবাসী নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবে, বিধিগতভাবে মেঘা প্রকল্পের কার্যক্রম সমাপ্ত করা হবে। গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জি, এম, মাছুদুল আলম জানান, সুপেয় নিরাপদ খাবার পানি পাইপের লাইনের মাধ্যমে পরিবেশ করলে জনগণ উপকৃত হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের প্রশাসনবিস্তারিত…
আশাশুনির পাউবোর প্রকল্প পরিদর্শনে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশিদ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি ঃ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের “সাতক্ষীরা জেলার পোল্ডার- ১, ২, ৬-৮ এবং (এক্সটেনশান) এর নিস্কাশন ব্যবস্থার উন্নয়ন” শীর্ষক প্রকল্পের সমাপ্তকৃত ও চলমান কাজ পরিদর্শন করেছেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশিদ। শুক্রবার সকাল ১০.৩০ টায় তিনি আশাশুনিতে আসেন। আশাশুনির কুল্যা বেতনা নদী খনন কাজ দেখতে তিনি কুল্যা ব্রীজের কাছে কাজের স্থানে যান। সেখানে সরেজমিন কাজ দেখার পাশাপাশি প্রকল্পের কাজের খোজ খবর নেন। এসময় পাউবোর চীপ ইঞ্জিনিয়ার বিদ্যুৎ কুমার সাহ প্রকল্পের আওতায় সমাপ্তকৃত ও চলমান কাজের তথ্য সম্পর্কে অবহিত করেন।তিনি বলেন, ২০২০ সালে একনেকেবিস্তারিত…
সাতক্ষীরায় আল কুরআন এ্যাকাডেমিতে প্রাণের উচ্ছ্বাসে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :সাতক্ষীরা শহরে অবস্থিত আল কোরআন একাডেমি প্রাঙ্গণে ৩১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি সকাল ৯ টা থেকে রাত ৮টা পর্যন্ত ২দিন ব্যাপি প্রাণের উচ্ছ্বাসে অনুষ্ঠিত হচ্ছে ‘জাতীয় পিঠা উৎসব ১৪৩১’। উৎসবে উল্লেখযোগ্য পিঠার মধ্যে ছিলো ভাজা কুলি, পঞ্চবাহার, গোলাপ পিঠা, সেমাই পিঠা, কস্তুরি পিঠা, রঙবাহার, জামদানী পিঠা, কুটুম পিঠা, মিষ্টি বড়া, আন্দুসা, দর্শন, ভাজা নকশি, মিষ্টি পুলি, ভেজানো নকশি, কুসুম কুসুম, বিবিখানা, লবঙ্গ লতিকা, সোহাগী বড়া, রসের নকশি বিলাস, নকশি দোপাটি, ঝিনুক, শঙ্খ পিঠা ইত্যাদি। উৎসবের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উৎসবস্থলেরবিস্তারিত…


