রবিবার, জানুয়ারি ২৬, ২০২৫
কয়রায় ইসলামি রিলিফের উদ্যোগে পুকুর সংস্কার কাজের উদ্বোধন
কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রায় ইসলামি রিলিফ বাংলাদেশের ইকরা প্রকল্পের উদ্যোগে সুপেয় পানির ব্যবস্থায় পুকুর সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১০ টায় কয়রা সদর ইউনিয়নের ৩নং ওর্য়াডের গোবরা সানাপাড়া এলাকায় এই পুকুর সংস্কারের কাজ উদ্বোধন করা হয়। এতে কাজের ব্যায় ধরা হয়েছে প্রায় ৮ লক্ষাধিক টাকা। এটি সংস্কার করা হলে এই অঞ্চলের মানুষ এখান থেকে পানি সংরক্ষণ করে রান্না সহ খেতে পারবে। পুকুর সংস্কার কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম শেখ, ইসলামি রিলিফ বাংলাদেশের ইকরা প্রকল্পের কয়রার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম,সহকারি প্রকল্প কর্মকর্তা কুদরত উল্লাহ ফারুকবিস্তারিত…
কলারোয়া পাইলট হাই স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত
এম এ আজিজ :: সাতক্ষীরার কলারোয়ায় ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুিষ্ঠত হয়েছে। রবিবার সকাল ১০টায় কলারোয়া সরকারী জি কে এম কে পাইলট হাই স্কুলের উদ্দ্যোগে স্কুল চত্বরে প্রধান শিক্ষক তামিম আজাদ মেরিনের সভাপতিত্বে এ উৎসব অনুিষ্ঠত হয়। ৬ষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্র/ছাত্রীরা বারোটি ষ্টলে তেলে পিঠা,দুধে ভেজা, চুশি,পুলি, দুধপুলি,পুডিং,পাটি শাপটা,ছিটি রুটি,গোলাপ পিঠা সহ প্রায় শতরকমের বাহারী পিঠার আয়োজন করে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন, আশরাফ হোসেন, আব্দুল কাদের বাচ্চু সহ বিভিন্ন বয়সের নারী-বিস্তারিত…
ডিসেম্বরে নির্বাচনের জন্য অক্টোবরের মধ্যে আইন-কানুন ঠিক করতে হবে : সিইসি
নিউজ ডেস্ক :: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হলে আইন-কানুন, বিধি-বিধান ঠিক করে অক্টোবরের মধ্যে প্রস্তুতি নিতে হবে। চলমান সংস্কারে সীমানা পুনর্নির্ধারণ, নতুন দল নিবন্ধনসহ নানা বিষয় তুলে ধরে তিনি বলেন, ‘ডিসেম্বরে ভোট করতে গেলে অক্টোবরে তফসিল করতে হবে। অক্টোবরের মধ্যে আইন-কানুন, বিধি-বিধান সংস্কারসহ সব শেষ করতে হবে।’ আজ রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‘আরএফইডি-টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি একথা বলেন। নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) এই অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজক সংগঠনের সভাপতিবিস্তারিত…
তালায় জামায়াতের মিছিল ও পথসভা অনুষ্ঠিত
কামরুজ্জামান মিঠু :: আগামী কাল পাটকেলঘাটা ফুটবল মাঠের কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে আজ (২৬ জানুয়ারি) রোববার তালা উপজেলায় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার (তালা) পাটকেলঘাটা ফুটবল মাঠে আগামী ২৭ জানুয়ারি সোমবার সকাল ৯,০০ টায় তালা উপজেলা জামায়াতের আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ রোববার বাদ আছর বিকালে তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ থেকে মিছিল শুরু হয়ে তা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তালা বাজার তিন রাস্থার মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে পথসভায় ছাত্র শিবির নেতা অনোয়ার হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা যুব জামায়াতেরবিস্তারিত…


