নভেম্বর, ২০২৪

 

শোভনালী ০৬নং ওয়ার্ডে জামায়াতের  প্রস্তুতি সভা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান এর সাতক্ষীরা আগমন ও কর্মী সম্মেলন সফল করতে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে ৬নং (আংশিক) ওয়ার্ড জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  (২৬ নভেম্বর) বেলা ৩ টায় বালিয়াপুরে এ সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আমীর সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও হযরত আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমীর আলহাজ্ব দেছের আলী, সেক্রেটারি মাওঃ জিয়াউর রহমান, আজিজুল, আলামিন, সুমন হোসেন, ইউপি সদস্য মোজাম্মেল হক  প্রমুখ উপস্থিতবিস্তারিত…


আশাশুনিতে পাচারের শিকার উপকারভোগীকে পুনরেকত্রীকরণ সহায়তা প্রদান

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: ‘বাংলাদেশে মানব পাচার প্রতিরোধে একটি সমন্বিত প্রকল্প” এর আওতায় আশাাশুনিতে পাচারের শিকার উপকারভোগীকে পুনরেকত্রীকরণ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দাতা সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির অর্থায়নে ও আন্তর্জার্তিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় ”মানবাধিকার সংগঠন রাইটস যশোর” এর বাস্তবায়নে অনুষ্ঠানে সৌদি আরব হতে উদ্ধারকৃত পাচারের শিকার রোজিনা খাতুনকে প্রকল্পের আওতায় একটি উন্নত জাতের গাভী প্রদান করা হয়। উপজেলার খলিসানী গ্রামের রোজিনা খাতুনের হাতে গাভী তুলে দেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।বিস্তারিত…


ভালো দাম পেয়ে শিম চাষী মোকবুলের মুখে হাসি

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে ভালো দাম পেয়ে গ্রীষ্মকালীন শিম চাষী মোকবুল খুব খুশি।উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সন্ন্যাসগাছা গ্রামের মোকবুল হোসেন গোলদার গ্রীষ্মকালীন শিম চাষ করে দাম ভালো পাওয়াই এখন সাবলম্বী। অন্যান্য সবজি চাষের পাশাপাশি ২০ শতাংশ জমিতে তিনি ২০২০ সাল থেকে শুরু করেন। বছরে শিম চাষে ভালো ফলন হওয়ায় আগ্রহ বেড়েছে। বাজারে চাহিদা ও ভালো দামে বিক্রি করায় খুশি তিনি। সাফল্য দেখে সবজি চাষির সংখ্যা বাড়ছে। বর্তমানে প্রায় শতাধিক কৃষক চরমাঠে শিম চাষ করছেন। কৃষক মোকবুল হোসেন গোলদার জানান, অন্যান্য বারের তুলনায় এবার ২০ শতাংশ জমিতে একদিন পরপরবিস্তারিত…


চুয়াডাঙ্গার ১৫০ কৃষি উদ্যোক্তার জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ আয়োজন

নিউজ ডেস্ক :: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র (ইউসিবি) কৃষি সহায়তা উদ্যোগের আওতায় কৃষি উদ্যোক্তাদের জন্য ‘ভরসার নতুন জানালা’ শীর্ষক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে আসা হয়েছে। এর ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদরের শহীদ আবুল কাশেম সড়কের হোটেল শহীদ প্যালেসে আজ (২৬ নভেম্বর) আয়োজিত কর্মসূচিতে জেলার চারটি উপজেলার ১৫০ জন কৃষি-উদ্যোক্তা অংশ নেন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ইউসিবি পিএলসি’র করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) প্রকল্পের অংশ হিসেবে সম্ভাবনাময় কৃষি উদ্যোক্তাদের জন্য দেশের বিভিন্ন জেলায় এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় এবার ৫৫তম জেলায় এই কর্মসূচি আয়োজিত হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেবিস্তারিত…


শার্শায় বিএনপি’র সমাবেশে দু’গ্রুপে সংঘর্ষ, আহত-৮

বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সমাবেশে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় মূমুরমূহু বোমার বিষ্ফোরণ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’গ্রুপের অন্তত ৮ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। জানা যায়, শার্শা উপজেলা বিএনপির একাংশের নেতারা এদিন বিকেল ৩টায় নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করে। শত্রুতা মূলক প্রতিপক্ষ গ্রুপও একই মাঠে সমাবেশের ঘোষণা দেয়। গতকাল সোমবার থেকেই সমাবেশ নিয়ে গোড়পাড়া এলাকায় উত্তেজন বিরাজ করছিল। এ কারণেবিস্তারিত…


ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সাতক্ষীরা জামায়াতের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সাতক্ষীরায় আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে শহরের মুন্সি পাড়াস্থ আল আমিন ট্রাস্টের জেলা জামায়াত কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাঃ আব্দুল খালেক। সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিসদের অন্যতম সদস্য খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আব্দুল কালাম আজাদ। সভায় অন্যানের মধ্যে সাতক্ষীরা জামায়াতের নায়েবে আমীরবিস্তারিত…


দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বেনাপোলে দু’দেশের পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি

বেনাপোল প্রতিনিধি :: ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানির পাশাপাশি দু’দেশের পাসপোর্ট যাত্রীর ভিড়ে সবসমময় সরগরম বেনাপোল স্থলবন্দর। যানবাহন আর যাত্রীদের ভিড়ে যানজটও নিয়মিত চিত্র। যানজটের কবলে পড়ে স্থানীয়সহ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতে যাতায়াতকারী দুই দেশের নাগরিকদের সময় নষ্ট হওয়াটাও পরিণত হয়েছিল স্বাভাবিকতায়। সেই যানজট থেকে রক্ষা পেতে প্রশাসনের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়, বেনাপোল বাজার নয়, বাস ছাড়বে ৪ কিলোমিটার দূরের পৌর বাস টার্মিনাল থেকে। তবে যাত্রীবাহী বাস মধ্যরাত পেরিয়ে ভোর পর্যন্ত সময়ের মধ্যে পৌঁছালে বেনাপোল চেকপোস্টে যাত্রী নামিয়ে তারপর চলে যাবে টার্মিনালে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন শুরুর পর মধ্যরাতে যাত্রীদের চেকপোস্টে যেতেবিস্তারিত…


শেখ হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ

নিউজ ডেস্ক ::  রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশে হত্যা, গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, তারিক আহমেদ সিদ্দিকীসহ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর হেফাজত ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব এ অভিযোগ দায়ের করেন। অভিযোগ গ্রহণ করে তদন্তের জন্য রাখা হয়েছে। এটি তদন্ত করে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বিষয়ে মামলা হলে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। এর আগে মুফতিবিস্তারিত…


ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

নিউজ ডেস্ক :: ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলায় চট্টলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি আজিজুল হক। তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টার দিকে কালিকাপুর এলাকায় একটি ক্রসিং পার হচ্ছিল। এ সময় ট্রেনটি যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী নিহত হয়। আহত হয় আরও চারজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরওবিস্তারিত…


সাতক্ষীরায় হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

নিজস্ব প্রতিনিধি ::  সাতক্ষীরায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৯২টি মোবাইল ফোন এবং ভুলবশত: অন্যের বিকাশ নাম্বারে চলে যাওয়া ৭১ হাজার ৫শ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে জেলা পুলিশ।  রবিবার দুপুরে সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের আয়োজনে পুলিশ লাইন্সে উদ্ধারকৃত এসব মোবাইল ফোন ও বিভিন্ন সময়ে বিকাশ এজেন্টের মাধ্যমে খোয়া যাওয়া নগদ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খানসহ অনেকে।